মারা গেছেন ভারতের থিয়েটারকর্মী শাঁওলি মিত্র

বিদেশ ডেস্ক
১৭ জানুয়ারি ২০২২, ০৩:১০আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৩:১০

ভারতের প্রখ্যাত থিয়েটার ব্যক্তিত্ব শাঁওলি মিত্র ৭৩ বছর বয়সে মারা গেছেন। রবিবার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে দক্ষিণ কলকাতার বাড়িতে মারা যান তিনি। প্রবাদপ্রতীম অভিনেতা শম্ভু মিত্র এবং তৃপ্তি মিত্র দম্পতির মেয়ে শাঁওলি মিত্র। অভিনেতা, পরিচালক, নাটক লেখক হিসেবে ব্যাপক খ্যাতি রয়েছে তার।

ইন্ডিয়া টুডে’র খবরে বলা হয়েছে, রবিবার স্থানীয় সময় তিনটা ৪০ মিনিটে শাঁওলি মিত্রের মৃত্যু হয়। পরে জনসমাগম এড়িয়ে তার শেষকৃত্য সম্পন্ন হয় বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠ বন্ধু ও থিয়েটার কর্মী অর্পিতা ঘোষ।

অর্পিতা জানান, শাঁওলি মিত্র হৃদযন্ত্র সংক্রান্ত অসুস্থতায় ভুগলেও হাসপাতালে ভর্তি হতে অস্বীকৃতি জানান। রবিবার তার পরিস্থিতির অবনতি হয়। তিনি জানান, মৃত্যুর আগে শেষ ইচ্ছাপত্র রেখে গেছেন শাঁওলি। তাতে শেষকৃত্য জনসমাগম এড়িয়ে সম্পন্ন করার কথা বলা হয়েছে।

প্রয়াত পরিচালক ঋত্বিক ঘটকের ‘যুক্তি তক্কো আর গপ্পো’ ছবিতে ‘বঙ্গবালা’র চরিত্রে অভিনয় করেন শাঁওলি মিত্র। ‘বিতত বীতংস’, ‘ডাকঘর’, ‘পুতুলখেলা’, ‘একটি রাজনৈতিক হত্যা’র মতো একাধিক কালজয়ী নাটকেও অভিনয় করেছেন তিনি।

২০০৯ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হন শাঁওলি মিত্র। এছাড়াও সম্মানিত হয়েছেন সঙ্গীত-নাটক অকাদেমি (২০০৩) এবং বঙ্গ-বিভূষণ (২০১২) সম্মানে।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম