মুসলিমবিদ্বেষী বক্তব্যের দায়ে ভারতে হিন্দু পুরোহিত গ্রেফতার

বিদেশ ডেস্ক
২০ জানুয়ারি ২০২২, ২০:১৩আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ২০:১৩

ভারতের হরিদ্বারে গত মাসে তিন দিনের ‘ধর্ম সংসদ’ নামের আয়োজনে মুসলিম নারীদের বিরুদ্ধে অপমানজনক বক্তব্যের দায়ে বিতর্কিত হিন্দু পুরোহিত ইয়াতি নরসিংহানন্দকে গ্রেফতার করা হয়েছে। ১৫ জানুয়ারি হরিদ্বার পুলিশ সর্বানন্দ ঘাটে অনশন কর্মসূচি পালনের সময় তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার একটি আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করেছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এখবর জানিয়েছে।

বিদ্বেষমূলক বক্তব্যের মামলায় ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ ত্যাগীকে ১৩ জানুয়ারি গ্রেফতার করা হয়। সোমবার সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকার, দিল্লি পুলিশ ও উত্তরাখন্ড সরকারকে নোটিশ পাঠানোর পর এই দুজনকে গ্রেফতার করা হলো।

৫৮ বছর বয়সী নরসিংহানন্দ উত্তর প্রদেশের প্রভাবশালী দসনা দেবী মন্দিরের প্রধান। গত মাসে হরিদ্বারে আয়োজিত অনুষ্ঠানে উগ্র হিন্দুত্ববাদী নেতারা প্রকাশ্যে মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার ডাক দিয়েছিলেন। এই নেতাদের একজন ছিলেন নরসিংহানন্দ।

হরিদ্বারের অনুষ্ঠানে মুসলিমবিদ্বেষী উসকানি ও ভাষণের জন্য দুটি এফআইআর দায়ের করা হয়েছে। প্রথম এফআইআর দায়ের করা হয় ২৩ ডিসেম্বর। দ্বিতীয়টি দায়ের করা হয় ২ জানুয়ারি।

এর আগে একাধিকবার বিতর্ক তৈরি করেছেন নরসিংহানন্দ। টানা কয়েক মাস ধরে তার বিরুদ্ধে মুসলিম নারী ও সংখ্যালঘুদের বিরুদ্ধে আক্রমণাত্মক মন্তব্যের অভিযোগ ছিল। সামাজিক যোগাযোগমাধ্যম তার বক্তব্য লাখো ভক্তের কাছে পৌঁছায়। যার ফলে উগ্রপন্থী হিন্দুত্ববাদীদের একটি বৃহত্তর বাহিনী গড়ে উঠছে।

মুসলিমদের রাক্ষস ডাকার অভিযোগ এবং তাদের নিশ্চিহ্ন করার হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে এই হিন্দু পুরোহিতের বিরুদ্ধে। ইসলামমুক্ত ভারত গড়তে তিনি উদগ্রীব বলেও মন্তব্য করেছেন তিনি। গত বছর সেপ্টেম্বরে উত্তর প্রদেশে তার বিরুদ্ধে তিনটি মামলা গ্রহণ করে। এক ভিডিওতে নারী রাজনীতিকদের নিয়ে অপমানজনক বক্তব্য দেওয়ার পর এসব মামলা করা হয়েছিল।

/এএ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের