অখিলেশের সমর্থনে উত্তর প্রদেশে মমতা

রক্তিম দাশ, কলকাতা
০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৩৬আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৫:১১

বিজেপি বিরোধী লড়াইয়ে ভারতের উত্তর প্রদেশের লখনৌ যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজবাদী পার্টির হয়ে যোগী আদিত্যনাথের বিরুদ্ধে উত্তর প্রদেশের রাজধানীতে সুর চড়াবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

আজ, সোমবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে লখনৌতে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। যেখানে তাকে স্বাগত জানাবেন সমাজবাদী পার্টি সুপ্রিমো অখিলেশ যাদব। মঙ্গলবার সপার দপ্তরে মমতা-অখিলেশ বৈঠকের পর হবে সংবাদ সম্মেলন। ওই সম্মেলন থেকেই উত্তর প্রদেশের মানুষের কাছে বিজেপিকে হারানোর ডাক দেবেন মমতা।

উল্লেখ্য, করোনার কারণে উত্তর প্রদেশের আসন্ন বিধানসভা ভোটে প্রচারের ক্ষেত্রে নানা বিধিনিষেধ জারি করে নির্বাচন কমিশন। তাই প্রতিটি দলই ভার্চুয়াল প্রচারে জোর দিচ্ছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ও সাংবাদিক সম্মেলন থেকেই শাসক দলের বিরুদ্ধে সরব হবেন।

ধারণা করা হচ্ছে, উত্তর প্রদেশে বিজেপিকে অনেকটাই চাপে ফেলে দিয়েছেন অখিলেশ। যোগীর বিরুদ্ধে একের পর এক পাল্টা দিচ্ছেন সুপ্রিমো। এমনকি নির্বাচনে বিভিন্ন সমীক্ষাও তাকে এগিয়ে রাখছে। ঠিক সেই সময় বিজেপি বিরোধী মুখ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে তার রাজ্যে প্রচারে ব্যবহার করতে চান অখিলেশ। 

উত্তর প্রদেশ বিধানসভার ভোটে তৃণমূল কোনও প্রার্থী না দিলেও চব্বিশের লোকসভায় প্রার্থী দেওয়ার পরিকল্পনার কথা আগেই জানিয়েছেন মমতা। ফলে উত্তর প্রদেশবাসীর মন বুঝতে আগ্রহী তিনিও। ইতোপূর্বে উত্তর প্রদেশে যাওয়ার জন্য অখিলেশের বার্তা নিয়ে মমতার সঙ্গে কলকাতায় এসে দেখা করে গিয়েছিলেন কিরণময় নন্দ।

বামফ্রন্ট সরকারের সাবেক মৎস্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির নেতা কিরণময় আন্তরিকভাবেই জানান, উত্তর প্রদেশে তাদের প্রচারণায় বাংলার মুখ্যমন্ত্রীকে প্রয়োজন। কারণ, তিনি মোদি বিরোধী মুখ। মমতার ইমেজকেই যে সমাজবাদী পার্টি কাজে লাগাতে চায়, এই আহ্বানে সেটাই স্পষ্ট হচ্ছে।

/এলকে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম