যোগীর বিজয় ভাষণে মোদির জয়ধ্বনি ১৪ বার

বিদেশ ডেস্ক
১০ মার্চ ২০২২, ২১:২০আপডেট : ১১ মার্চ ২০২২, ০০:৩৯

উত্তর প্রদেশে পরপর দু’বার ক্ষমতায় বসছে সরকারের শাসক দল। বিধানসভা নির্বাচনে টানা দ্বিতীয়বার বিপুল ব্যাবধানে বিজয়ী হয়েছেন বিজেপির যোগী আদিত্যনাথ। জয় নিশ্চিত হয়ে লখনৌ বিজেপির দফতরে প্রবেশ করেন যোগী। সেখানে ১৭ মিনিটের ভাষণে ‘জয় শ্রীরাম’ তিন বার, মোদির জয়ধ্বনি করেন ১৪ বার।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে লখনৌ বিজেপির দফতরে প্রবেশ করে গোরক্ষপুর সদর আসনের জয়ী প্রার্থী যোগী আদিত্যনাথের গাড়ি বহর। এসময় গেরুয়া, লাল, হলুদ, সবুজ, কমলা ও বেগুনি আবির উড়তে থাকে। হাত নেড়ে গাড়ি থেকে নেমে আসেন যোগী আদিত্যনাথ।

এরপরই বক্তব্য রাখেন তিনি। আর ১৪ বার নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম। আর ‘জয় জয় শ্রীরাম’ তিন বার। যোগীর ১৭ মিনিটের বক্তৃতায় ঘুরেফিরে এলও বিজেপি সভাপতি জেপি নড্ডা, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহসহ বিজেপি শীর্ষ নেতাদের নাম। উত্তর প্রদেশের দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে ধন্যবাদ জানালেন দলটির সব নেতাকর্মীদের।

অস্থায়ী মঞ্চে কিছুক্ষণ নেতাদের সঙ্গে হাসিমুখে আবির মাখানোর পর নিজ হাতে সহকর্মীদের মিষ্টি খাওয়ান যোগী।

সূত্র: আনন্দবাজার

/এলকে/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান