পশ্চিমবঙ্গ বিধানসভায় বিধায়কদের হাতাহাতি

বিদেশ ডেস্ক
২৮ মার্চ ২০২২, ১৫:২৮আপডেট : ২৮ মার্চ ২০২২, ১৫:৩৫

রামপুরহাটের বগটুই হত্যাকাণ্ড নিয়ে সোমবার উত্তাল পশ্চিমবঙ্গ বিধানসভা। দিনের শুরুতেই বিক্ষোভ করেন বিজেপি বিধায়করা। বগটুইতে নিরীহ মানুষ অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় ওয়েলে নেমে বিক্ষোভ করেন বিজেপি বিধায়করা। স্পিকার তাদের থামানোর চেষ্টা করলে তাতে পরিস্থিতি আরও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে ‘জয় শ্রীরাম’ স্লোগান তুলে অধিবেশন কক্ষ ছেড়ে যান বিজেপি বিধায়করা।

সোমবার বিধানসভা অধিবেশনের শেষ দিন ছিল। অধিবেশনের শুরুতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের ভর্ৎসনার মুখে পড়েন বিজেপি বিধায়করা। তার অভিযোগ, ‘আপনারা গত কয়েকদিন ধরে অধিবেশনের কাজে সমস্যা তৈরি করেছেন। স্লোগান দিয়েছেন, চিৎকার করেছেন, ওয়াক আউট করেছেন। পুলিশ বাজেটেও আপনারা উপস্থিত থাকেননি’। এই বক্তব্যের পর ওয়েলে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। 

বগটুই কাণ্ডে সিট গঠন ও মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললে বিজেপি বিধায়করা বাইরে এসে বিক্ষোভ করেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলনেতা মনোজ টিগ্গাকে সামনের সারিতে দেখা যায়। 

এরপরই তৃণমূল বিধায়কদের সঙ্গে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। মাটিতে ফেলে মারধরের অভিযোগ এসেছে। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের নাক ফেটে যায়। মনোজ টিগ্গার জামা ছিঁড়ে যায়। এরপরই শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, নরহরি মাহাত, দীপক বর্মন ও শংকর ঘোষ- পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ডের প্রস্তাব আনে তৃণমূল। প্রস্তাবে সায় দিয়ে স্পিকার ৫ বিধায়ককে আগামী বাজেট অধিবেশন পর্যন্ত সাসপেন্ড করেছেন।

প্রতিবাদে টুইট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ইতিমধ্যে ফিরহাদ হাকিম পৌঁছে যান ঘটনাস্থলে। তিনি সবাইকে শান্ত করার চেষ্টা করেন। মুখ্যমন্ত্রীকে ফোনে বিষয়টি জানানো হয়েছে। সব মিলিয়ে, অধিবেশনের শেষদিন নজিরবিহীন ঘটনার সাক্ষী হলো রাজ্য বিধানসভা।

/এলকে/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি