উড়ান দিলো ভারতে তৈরি প্রথম বাণিজ্যিক বিমান

রক্তিম দাশ, কলকাতা
১২ এপ্রিল ২০২২, ১৯:১৭আপডেট : ১২ এপ্রিল ২০২২, ১৯:১৭

ভারতে তৈরি প্রথম বাণিজ্যিক বিমান মঙ্গলবার উড়ান দিলো। জানা গেছে, এই বিমান তৈরি করা হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে।

ডর্নিয়ার ২২৮ বিশেষ বিমানটি বিমান সংযোগের কাজ করবে অরুণাচল প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে। এটি ভারতীয় বিমান চলাচলের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলে বিবেচিত হচ্ছে।

মনে করা হচ্ছে, ডর্নিয়ার ২২৮-এর মাধ্যমে দেশের অন্যান্য অংশের পাশাপাশি উত্তর-পূর্বের বিমান পরিষেবা আগামী দিনে আরও জোরদার করা যাবে।

এই বিমানে ১৭ টি আসন রয়েছে। এর মাধ্যমে অরুণাচল প্রদেশের পাঁচটি শহরের সঙ্গে আসামের ডিব্রুগড়কে যুক্ত করা হবে। 

অ্যালায়েন্স এয়ার ফেব্রুয়ারিতে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (এইচএএল)-এর সঙ্গে বিমানটি তৈরির জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছিল।

ভারতের কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, দেশীয় বিমানের প্রথম বাণিজ্যিক ফ্লাইট চলবে আসামের ডিব্রুগড় থেকে অরুণাচল প্রদেশের পাসিঘাট পর্যন্ত।

/এএ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম