পশ্চিমবঙ্গে পোশাক ও ইলেকট্রনিকস শিল্পে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ

রক্তিম দাশ, কলকাতা
২১ এপ্রিল ২০২২, ২১:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০২২, ২২:০৬

পশ্চিমবঙ্গে তৈরি পোশাক ও ইলেকট্রনিকস শিল্পে বিনিয়োগে আগ্রহী বাংলাদেশ। এমনটাই জানিয়েছেন কলকাতা সফররত বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে উপলক্ষে কলকাতায় আসা বাণিজ্যমন্ত্রী বৃহস্পতিবার বাংলাদেশ উপ-হাইকমিশনে ইফতার পার্টিতে অংশ নেন। সেখানে তিনি এসব কথা বলেছেন।

টিপু মুনশি বলেন, ‘বাংলাদেশ তৈরি পোশাক শিল্পে বিশ্বে বড় ভূমিকা রাখছে। আমরা চাই ভারতে তথা পশ্চিমবঙ্গে এই পোশাক রফতানি করতে। আমাদের শিল্পপতিরা পশ্চিমবঙ্গে তৈরি পোশাক শিল্পে বিনিয়োগ করতে পারেন। আমার জানা মতে, বাংলাদেশের ইলেকট্রনিকস কোম্পানি ওয়ালটন পশ্চিমবঙ্গে শিল্প কারখানা করার চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে বেশ কিছু বাধা রয়েছে। যা দূর হলেই বাংলাদেশি বিনিয়োগে সমস্যা হবে না।’

বৃহস্পতিবার কলকাতার ভারত চেম্বার অব কমার্সে, ‘ইন্ডিয়া বাংলাদেশ: নিউ হরাইজন অব ট্রেড অ্যান্ড বাইল্যাটারাল রিলেশনস’ শিরোনামে এক অনুষ্ঠানে আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাণিজ্যের ক্ষেত্রে ভারতকে হাত মুঠো করে রাখলে হবে না, হাতটা খুলতে হবে এবং এগিয়ে আসতে হবে। ভারতের দুটি রাজ্যের সীমান্তে বর্ডার হাট আছে শুধু পশ্চিমবঙ্গের সঙ্গেই নেই। আমরা চাই এ রাজ্যে সীমান্ত হাট করতে। মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রস্তাবে সায় দিয়েছেন। তিনি লালমনিরহাটের ভুরঙ্গামারির সীমান্ত হাটের প্রস্তাবে সায় দিয়েছেন। আমরাও জায়গাটা দেখেছি।’

টিপু মুনশি অভিযোগের সুরে বলেন, “বাংলাদেশ পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চায়। তবে বাংলাদেশসহ কয়েকটি প্রতিবেশী দেশের জন্য ভারত সরকার বিনিয়োগের সুযোগ বন্ধ করে রেখেছে। এসব দেশের প্রস্তাব তারা গ্রহণ করছে না। তবে যেটা শুনেছি কেউ যদি বাংলাদেশ থেকে ভারতে বিনিযোগ করতে চায়, তার জন্য ‘কেস টু কেস’ পর্যালোচনা করা হবে। আমরা এখানে বিনিযোগ করতে চাই। কারণ বাংলাদেশ সরকার সুযোগ করে দিয়েছে যে সব সম্ভাবনাময় ব্যবসায়ী রয়েছেন আমাদের দেশে, তারা যদি বিদেশে গিয়ে ব্যবসা করতে চান, তা যেন তারা করতে পারেন।”

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের