পশ্চিমবঙ্গে ৩ লাখ ৪২ হাজার কোটি রুপির বিনিয়োগ প্রস্তাব

রক্তিম দাশ, কলকাতা
২২ এপ্রিল ২০২২, ০০:০৫আপডেট : ২২ এপ্রিল ২০২২, ০০:০৭

বিনিয়োগে চাঁদের হাট। তিন লাখ ৪২ হাজার ৩৭৫ কোটি রুপির লগ্নি প্রস্তাব পশ্চিমবঙ্গে। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের শেষ দিন বৃহস্পতিবার এমন তথ্য জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাণিজ্য সম্মেলনে ১৩৭ এমওইউ স্বাক্ষরিত হয়েছে বলেও জানান তিনি। আগামী বছর ১, ২ ও ৩ ফেব্রুয়ারি আয়োজিত হবে পরবর্তী বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন।

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'মাইক্রোসফট, ফ্লিপকার্ট থেকেও প্রতিনিধি এসেছে। ফিনল্যান্ড থেকে প্রতিনিধি এসেছে। এই সম্মেলন থেকে ৪০ লাখ চাকরির ব্যবস্থা হবে। বিধবা ভাতা আমরা দেই। পড়ুয়াদের স্কলারশিপ দেওয়া হয়।'

তিনি বলেন, 'সংখ্যালঘুদের স্কলারশিপ দেওয়ায় আমরা দেশের মধ্যে প্রথম। স্কিল সেক্টরে আমরা দেশের মধ্যে প্রথম। ২২টি প্রডাক্টে জিআই ট্যাগ পেয়েছে বাংলা। দেউচাপাঁচামি দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি হতে চলেছে। অন্ডাল, বাগডোগরা ভবিষ্যতে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হয়ে যাবে।'

রাজ্যে প্রকল্প রূপায়নে টাস্কফোর্স তৈরি হবে। মুখ্যসচিবের নেতৃত্ব কাজ করবে টাস্কফোর্স। মুখ্যমন্ত্রীর ভাষায়, 'বাংলা ভবিষ্যতে ১০ বছর যা করবে, আর কেউ সেটা করতে পারবে না। তোমার লক্ষ্য সঠিক হওয়া উচিত। কঠোর পরিশ্রম করলে সব কিছুতে সফল হওয়া যায়।'

বাণিজ্য সম্মেলনের শেষ দিনে শিল্পপতিদের মুখ্যমন্ত্রীর বার্তা, 'আমাদের শিক্ষা প্রায় বিনামূল্যে দেওয়া হয়। প্রচুর হাসপাতাল তৈরি হয়েছে। চিকিৎসা বিনা পয়সায় দেওয়া হয়। অনুগ্রহ করে আমাদের সঙ্গে থাকুন। আরও বেশি বাংলাতে বিনিয়োগ করুন। বাংলা আপনাদের রেজাল্ট দেবে। আগামী দিনে বিশ্বে বাংলা জায়গা করে নেবে।' সব মিলিয়ে আগামী কয়েক বছরে রাজ্যে বিপুল কর্মসংস্থান হবে বলে আশাবাদী মমতা।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম