ভারতে তীর্থযাত্রীদের বহনকারী বাসে আগুন, ৪ জনের মৃত্যু

বিদেশ ডেস্ক
১৩ মে ২০২২, ২১:১৬আপডেট : ১৩ মে ২০২২, ২১:১৬

বৈষ্ণোদেবী তীর্থযাত্রীদের বহনকারী একটি বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। দুর্ঘটনা ঘটেছে জম্মুর খরমল এলাকায়।

জম্মু ও কাশ্মিরের রিয়াসির ডেপুটি কমিশনার বাবিলা রকওয়াল বলেন, তীব্র গরমে বাসের পেট্রোল ট্যাংকে বিস্ফোরণ ঘটে। ইঞ্জিন থেকেই পুরো বাসে আগুন ধরে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দলের সদস্যরা। দমকল কর্মীদের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ দুর্ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, তাও খতিয়ে দেখছে প্রশাসন।

জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেন, প্রাথমিক তদন্তে কোনও বিস্ফোরক ব্যবহার করার ইঙ্গিত নেই। আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন জম্মু-কাশ্মিরের লেফটেন্যান্ট মোনজ সিনহা।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম