দূষণে ২০১৯ সালে ভারতে ২৩ লাখ মানুষের মৃত্যু: গবেষণা

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২২, ১৮:৪৯আপডেট : ১৮ মে ২০২২, ১৮:৪৯

দূষণের কারণে ২০১৯ সালে ভারতে ২৩ লাখ মানুষের অকাল মৃত্যু হয়েছে বলে নতুন এক জরিপে দেখা গেছে। ল্যানসেটে প্রকাশিত নতুন গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, কেবল বায়ু দূষণের কারণেই প্রায় ১৬ লাখ মানুষের অকাল মৃত্যু হয়েছে। এছাড়া পানি দূষণের কারণে আরও পাঁচ লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

নতুন প্রকাশিত ল্যানসেট কমিশন অন পলিউশন অ্যান্ড হেলথ শীর্ষক প্রতিবেদনে বিশ্বজুড়ে ৯০ লাখ মানুষের মৃত্যুর জন্য দূষণকে দায়ী করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে বায়ু দূষণে প্রতি বছর দশ লাখের বেশি মানুষের মৃত্যু হয়। বিশ্বের সবচেয়ে বায়ু দূষণ আক্রান্ত দেশের শীর্ষে রয়েছে ভারত।

ওই জরিপে দেখা গেছে, দূষণ সংশ্লিষ্ট মৃত্যুর ৯০ শতাংশের বেশি হয়েছে নিম্ন এবং মধ্য আয়ের দেশগুলোতে। এদের মধ্যে ২৩ লাখ ৬০ হাজার মানুষের মৃত্যু নিয়ে শীর্ষে রয়েছে ভারত এবং দ্বিতীয় অবস্থানে থাকা চীনে মৃত্যু হয়েছে প্রায় ২১ লাখ মানুষের।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০০০ সালে প্রথাগত দূষণের কারণে ভারতের জিডিপির ৩.২ শতাংশ ক্ষতি হয়। তারপর থেকে দেশটিতে প্রথাগত দূষণে মৃত্যুর ঘটনা কমে আসে এবং আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করে। তবে এখনও দেশটিতে দূষণের কারণে ক্ষতির পরিমাণ জিডিপির এক শতাংশের আশেপাশে রয়েছে।

২০০০ থেকে ২০১৯ সালের মধ্যে দূষণের আধুনিক ধরণগুলোর কারণে আর্থিক ক্ষতির পরিমাণ বেড়েছে। শব্দ, রাসায়নিক এবং পারদ দূষণের কারণে ভারতে জিডিপির প্রায় এক শতাংশ ক্ষতি হচ্ছে।

সূত্র: বিবিসি

/জেজে/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম