আসামে প্রবল বন্যায় বাড়ছে প্রাণহানি, ৪২ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুন ২০২২, ১১:১৮আপডেট : ২০ জুন ২০২২, ১১:২৪

গত কয়েকদিনের টানা বর্ষণে আকস্মিক বন্যায় দুর্দশার শেষ নেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের জনজীবনে। রাজ্যে ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭১ জনে। এখনও চারজন নিখোঁজ। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে ৪২ লাখ। ৩৩ জেলায় ৫ হাজার ১৩৭টির বেশি গ্রাম প্লাবিত। সবশেষ ব্রিফিং এমনটাই জানিয়েছে আসামের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এসডিএমএ।

আসামের ৩৩ জেলার নিম্নাঞ্চলগুলোয় শুধু থৈ থৈ পানি। রাস্তা, জলাশয় আর নদীর পানি মিলে মিশে একাকার। সবচেয়ে ক্ষতিগ্রস্ত বারপেতা জেলা। এখানকার ১২ লাখ ৭৬ হাজার মানুষ পানিবন্দি।

যাদের গবাদি পশু আছে তারা পড়েছেন আরও বিপাকে। পানির কারণে নিরাপদ স্থানে নেওয়াটা বেশ ঝুঁকিপূর্ণ। কিছু কিছু স্থানে দেখা দিয়েছে ভূমিধস। এতে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বন্যায় এক লাখ ৭৩ হাজারের বেশি ফসলি জমি প্লাবিত। এমন পরিস্থিতিতে সামনে খাদ্য সংকট দেখা দেওয়ার শঙ্কা রয়েছে আসামে।

টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কপিলি নদীর পানি বেড়ে হোজাই জেলায় দুর্ভোগ আরও বাড়িয়েছে। প্রতিবেশি দেশ ভুটানের বেশ কয়েকটি বাঁধ থেকে অতিরিক্ত পানি ছাড়ায় আসামের নিম্ন জেলাগুলোয় মারাত্মক প্রভাব পড়েছে।

এদিকে সিসিএফ -প্রধান বন সংরক্ষক এবং কেএনপি’র (কাজিরাঙ্গা জাতীয় উদ্যান) পরিচালক যতীন্দ্র সরমার বলেন, জাতীয় উদ্যানের ১৫-২০ শতাংশ এলাকা পানি নিচে। দেখা দিয়েছে পশু-পাখিদের স্থান সংকট। পানি বাড়তে থাকলে অন্যত্র সরিয়ে নেওয়া ছাড়া উপায় থাকবে না।

পরিস্থিতি মোকাবিলায় ১ হাজার ১৪৭টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যেখানে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন ১ লাখ ৮৬ হাজারের বেশি মানুষ। এদিকে ভারতের মেঘালয় এবং ত্রিপুরায় বন্যা পরিস্থিতিরও উন্নতির খবর পাওয়া যায়নি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এলকে/
সম্পর্কিত
যৌন হয়রানির অভিযোগে জুতার মালা পরিয়ে শিক্ষককে পেটালেন শিক্ষার্থীরা
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্রে আস্থা হারিয়ে কেন পাকিস্তানের দিকে ঝুঁকছে কুয়েত
১৩ দিন পর ইরানে হামলা স্থগিত করতে কেন বাধ্য হলেন ট্রাম্প
সর্বশেষ খবর
৫৯ বছর বয়সে গোল, ফুটবল বিশ্বকে আবারও চমকে দিলেন কিং কাজু
৫৯ বছর বয়সে গোল, ফুটবল বিশ্বকে আবারও চমকে দিলেন কিং কাজু
ছাত্রশক্তির সভায় কমিটি নিয়ে হট্টগোল
ছাত্রশক্তির সভায় কমিটি নিয়ে হট্টগোল
চিকিৎসকের বদলে চ্যাটজিপিটির পরামর্শ, প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
চিকিৎসকের বদলে চ্যাটজিপিটির পরামর্শ, প্রাণে বেঁচে ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন আবেদন ফের নামঞ্জুর
সময় টিভির সাবেক এমডি জোবায়েরের জামিন আবেদন ফের নামঞ্জুর
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
এবার আর ‘ভুল’ নয়, যেসব বিষয়ে প্রাধান্য দিয়ে রাষ্ট্রপতি বানাবে বিএনপি
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস