ভারতে বিদেশি ছাত্রীকে প্রকাশ্যে যৌন নিপীড়ন

বিদেশ ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ২২:২৫

ভারতের বেঙ্গালুরুতে প্রকাশ্যে এক বিদেশি শিক্ষার্থীর ওপর যৌন নিপীড়ন চালানো হয়েছে। সোমবার রাতে তাঞ্জানিয়ার ওই নারী শিক্ষার্থীকে নগ্ন করে পিটিয়ে, ধাক্কা দিয়ে বাস থেকে ফেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভারতে নিযুক্ত তাঞ্জানিয়ান দূতাবাস তরুণীর ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভারত সরকারকে অনুরোধ করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরটি নিশ্চিত করেছে।
নিপীড়নের শিকার ওই শিক্ষার্থীর বয়স ২১ বছর। তিনি কলেজের শিক্ষার্থী। রবিবার রাতে তিনি নিজের ওয়াগন-আর গাড়িতে করে যাচ্ছিলেন। এ সময় তার গাড়ির গতিরোধ করে দাঁড়ায় দুই শতাধিক লোক। এই স্থানে মাত্র আধা ঘণ্টা আগে, আরেকটি কার রাস্তায় এক নারীকে চাপা দিলে তার মৃত্যু হয়। ওই ঘটনার পরপরই ঘটনাস্থলে উপস্থিত হন ওই বিদেশি ছাত্রী।
ঘটনাস্থলে উপস্থিত লোকজনের অজুহাত, ওই বিদেশি ছাত্রীর গাড়ির নিচেই চাপা পড়েছিলেন নিহত নারী। এই অজুহাতকে হাতিয়ার করে ওই বিদেশি ছাত্রীর ওপর প্রকাশ্যে যৌন নিপীড়ন চালানো হয়।
বেঙ্গালুরুর অল আফ্রিকান স্টুডেন্টস ইউনিয়ন দাবি করেছে, কার থেকে টেনে হিঁচড়ে ওই ছাত্রীকে নামানো হয়। এরপর নগ্ন করে রাস্তায় হাঁটানো হয়। এক সময় ওই শিক্ষার্থী পালিয়ে একটি বাসে ওঠেন। তখন যাত্রীরা তাকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়।

ডেকান ক্রনিকল জানিয়েছে, এরপর যখন উদ্বিগ্ন একজন প্রত্যক্ষদর্শী ওই ছাত্রীকে একটি টি-শার্ট দিয়ে ঢেকে রাখার চেষ্টা করেন তখন লোকজন তাকেও মারধর করে। ওই শিক্ষার্থীর গাড়ি ওয়াগন-আর এবং দুর্ঘটনা ঘটানো কারটিতে অগ্নিসংযোগ করা হয়।

পুলিশ কমিশনার এন এস মেঘারিক জানান, পদচারী নিহত হওয়ার পর ঘাতক কারের চালকের ওপরও হামলা চালানো হয়। তাঞ্জানিয়ার শিক্ষার্থী ও তার বন্ধুরা পরে ঘটনাস্থলে পৌঁছান। উপস্থিত লোকজন ভুল করে ভেবেছিল দুর্ঘটনার জন্য শিক্ষার্থী ও তার বন্ধুরা দায়ী।

বুধবার স্থানীয় পুলিশ সপ্তগিরি হাসপাতালে গিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছে।

ঘটনার প্রতিক্রিয়ায় এক টুইটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘তাঞ্জানিয়ার তরুণীর ওপর বেঙ্গালুরুতে ঘটা লজ্জাজনক ঘটনায় আমরা গভীর ব্যথিত।’ রাজ্য সরকারকে সব বিদেশি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া, এনডিটিভি।

/এএ/

সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম