রহস্যময় গ্যাস নিঃসরণ, ভারতে ৯৫ জন হাসপাতালে

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২২, ১৫:৪৮ আপডেট : ০৩ আগস্ট ২০২২, ১৫:৪৮

ভারতে এক পোশাক কারখানায় রহস্যময় গ্যাস নিঃসরণের ঘটনায় ৯৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্ধ্র প্রদেশের বিশাখাপাটনাম শহরের একটি স্পেশাল ইকোনোমিক জোনের একটি কারখানায় এই ঘটনা ঘটে। এতে আক্রান্তদের অবস্থা স্থিতিশীল। তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ঘটনায় রাজ্য সরকার এখন পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি। তবে বিরোধী দলগুলো এই ঘটনা ঠেকাতে ব্যর্থতার জন্য রাজ্য সরকারকেই দায়ী করছে।

ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার রাতে কারখানাটির একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের কর্মীরা বাতাসে দুর্গন্ধ যুক্ত গ্যাসের উপস্থিতি টের পায়। এই গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণের পর অন্তত ৯৫ কর্মী শ্বাসকষ্ট ও বমি শুরু করে। পরে তাদের আনাকাপাল্লি, আতচায়ুতাপুরাম এবং বিশাখাপাটনামের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

একই স্থানে গত দুই মাসের মধ্যে এনিয়ে দ্বিতীয়বারের মতো এই ধরনের ঘটনা ঘটলো। গত ৩ জুন চোখব্যথা, শ্বাসকষ্ট ও বমির কথা বলার পর তিনশ’র বেশি নারী কর্মী অজ্ঞান হয়ে পড়ে। এই ঘটনায় হায়দ্রাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল টেকনোলোজির বিশেষজ্ঞদের নিয়ে একটি তদন্ত দল গঠন করা হয়। তবে রাজ্য সরকার এখন পর্যন্ত ওই দলের প্রতিবেদন প্রকাশ করেনি।

এছাড়া আনাকাপাল্লি ডিস্ট্রিক্ট জয়েন্ট কালেক্টরকে প্রধান করে আরেকটি সরকারি কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনও প্রকাশ করা হয়নি।

ধারণা করা হয়ে থাকে ৩ জুনের ঘটনায় কাছের পোরাস ল্যাবরেটরিজ ইউনিট থেকে অ্যামোনিয়া গ্যাস নিঃসরণ হয়ে এই ঘটনা ঘটে। ঘটনার পর কয়েক দিন ওই ইউনিটটি বন্ধ রাখা হয়। তবে ফের আবার সেখানে কার্যক্রম শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

/জেজে/
সম্পর্কিত
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
বাড়ি থেকেই বের হতে পারছি না: মমতা
সর্বশেষ খবর
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
স্কুলছাত্রীকে ধর্ষণে যাবজ্জীবন পাওয়া বিএনপি নেতা জামিনে বেরিয়েই দিলেন হুমকি
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
ভিন্ন ঘটনা ঘটিয়ে প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের সফলতা আড়ালের চেষ্টা: রুমন
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
পাকিস্তানে যাচ্ছে না জিম্বাবুয়ে, বাতিলের পথে ত্রিদেশীয় সিরিজ
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো