ভারতের আকাশে ইরানের উড়োজাহাজে বোমা আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ১৪:৫০আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ১৪:৫২

ভারতের আকাশে চীনগামী ইরানের একটি যাত্রীবাহী ফ্লাইটে বোমা আতঙ্কে সতর্কতা জারি করা হয়েছে। ইরান থেকে চীনের গুয়াংজু যাওয়ার পথে উড়োজাহাজটি যান্ত্রিক ত্রুটির কথা বলে দিল্লি বিমানবন্দরে অবতরণে অনুমতি চায়।

সোমবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এসেছে, উড়োজাহাজটি ইরানের মাহান এয়ারলাইনসের ফ্লাইট আইআরএম০৮১। রাজধানী তেহরান থেকে চীনের গুয়াংজুতে যাচ্ছিল। এর মাঝে সকাল ৯টা ২০ মিনিটে পুলিশের কাছে একটি ফোন আসে। বলা হয়, তেহরান থেকে আগত প্লেনটিতে বোমা রয়েছে। দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। কিন্তু প্রযুক্তিগত কারণ দেখিয়ে দিল্লি বিমানবন্দর জয়পুরের দিকে যাওয়ার অনুরোধ করে। পাশাপাশি দিল্লি বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়।

তবে, উড়োজাহজটিকে জয়পুর বিমানবন্দরে অবতরণে রাজি হননি পাইলট। চীনের দিকে প্রবেশের কথা জানান। নিরাপত্তার স্বার্থে ভারতের আকাশসীমা পার হওয়া পর্যন্ত নজরদারি চালায় ভারতীয় যুদ্ধবিমান।

এ ঘটনায় ভারতীয় বিমান বাহিনী জানিয়েছে, ‘উড়োজাহাজটিকে জয়পুর ও চণ্ডীগড়ে অবতরণের সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুটির একটিতেও অবতরণ করেনি।’

/এলকে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম