নাচতে গিয়ে মারা যাওয়া ছেলের শোকে বাবার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০৩ অক্টোবর ২০২২, ১৯:৪৯আপডেট : ০৩ অক্টোবর ২০২২, ২০:১৯

একটি অনুষ্ঠানে নাচতে গিয়ে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর ঘটনাস্থলেই তার শোকাহত বাবার মৃত্যু হয়। এ ঘটনা ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলার ভিরার শহরের। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। 

প্রতিবেদনে বলা হয়, মৃত যুবকের বাবা তাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ছেলের মৃত্যুর খবরে তিনিও সেখানে মৃত্যুবরণ করেন।

ভিরার পুলিশের একজন কর্মকর্তা জানিয়েছেন, ভিরারের গ্লোবাল সিটি কমপ্লেক্সে একটি গারবা অনুষ্ঠানে নাচতে গিয়ে মণীশ নারাপজি সোনিগ্রা নামের ওই ব্যক্তি অজ্ঞান হয়ে পড়ে যান। লোকটির বাবা ৬৬ বছরের নারাপজি সোনিগ্রা ছেলেকে হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর শুনে তার বাবা আর স্থির থাকতে পারেননি। তিনি সোজা পড়ে যান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মরদেহ দুইটি পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় দুর্ঘটনাজনিত মৃত্যুর একটি মামলা নথিভুক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

/এমপি/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের