নিয়োগ দুর্নীতি: চাকরি গেলো মুখ্যমন্ত্রী মমতার ভাতিজির

রক্তিম দাশ, কলকাতা
১০ মার্চ ২০২৩, ২১:৪৯আপডেট : ১১ মার্চ ২০২৩, ১১:১৪

পশ্চিমবঙ্গে এবার ভুয়া চাকরির তালিকায় নাম জড়ালো খোদ মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) হাইকোর্টের নির্দেশে ক্লার্কের চাকরি গেলো মুখ্যমন্ত্রীর ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের। এ নিয়ে জেলাজুড়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রভাব খাটিয়ে বৃষ্টিকে ওই চাকরি পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ বিরোধীদের।

নবম-দশম এবং গ্রুপ ডি’র পর এবার হাইকোর্টের নজরে গ্রুপ সি। ওই পদের চাকরিতে ওএমআর সিটে ৯০ শতাংশ কারচুপি করা হয়েছে বলে হাইকোর্ট জানতে পেরেছে। ইতোমধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে ২০১৬ সালের গ্রুপ সি পদে গরমিলের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। ওই তালিকায় নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজির। শুক্রবার হাইকোর্টের নির্দেশে চাকরি গেলো তারও।

জানা গেছে, গ্রুপ সি পদে মোট ৩ হাজার ৪৭৭ জনের ওএমআর সিট নতুন করে পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩ হাজার ১১৫ জনের ওএমআর সিটে গরমিল রয়েছে। অর্থাৎ ৯০ শতাংশ ওএমআর সিটে গোলমাল রয়েছে। আদালতের নির্দেশেই ৩ হাজার ১১৫ জনের নাম বৃহস্পতিবার নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করেছে। ওই তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজি বৃষ্টি মুখোপাধ্যায়ের নাম রয়েছে ৬০৮ নম্বরে। এরপর শুক্রবার গ্রুপ সি পদে কর্মরত ৭৮৫ জনের চাকরি বাতিল করেছে হাইকোর্ট। ওই তালিকার ১৫৫ নম্বরে নাম রয়েছে বৃষ্টির।

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মামার বাড়ি বীরভূমের রামপুরহাট ১ নম্বর বল্কের কুসুম্বা গ্রামে। ওই গ্রামে মুখ্যমন্ত্রীর স্মৃতি বিজড়িত ঘর এখনও রয়েছে। ছোটবেলা মুখ্যমন্ত্রী কুসুম্বা গ্রামেই কাটিয়েছেন। তাইতো আজও বীরভূমে এলে মুখ্যমন্ত্রী ছেলেবেলার স্মৃতিচারণ করেন। মাঝে মধ্যেই মামার বাড়ি গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মামা অনিল মুখোপাধ্যায়ের ছেলে নীহার মুখোপাধ্যায়ের মেয়ে বৃষ্টি। নীহার বর্তমানে বীরভূম জেলা পরিষদের অধ্যক্ষ। ফলে বিরোধীদের অভিযোগ প্রভাব খাটিয়ে বৃষ্টির চাকরি পাইয়ে দেওয়া হয়েছিল বৃষ্টিকে।

যদিও নীহার মুখোপাধ্যায় বলেন, ‘মেয়ে কীভাবে চাকরি পেয়েছিল বলতে পারবো না। মেয়ে আবেদন করেছিল। পড়াশোনায় ভালো ছিল। কিন্তু কীভাবে চাকরি পেলো জানি না। তবে চাকরি তো করেনি। ইস্তফা দিয়েছিল। কারণ মেয়ে পড়ে গিয়ে মানসিক রোগী হয়ে গেছে। এখন কলকাতার পিজি হাসপাতালে ভর্তি আছে।’

বোলপুর হাইস্কুলে চাকরি পেয়েছিলেন বৃষ্টি মুখোপাধ্যায়। ওই স্কুলের প্রধান শিক্ষক পুলক আচার্য বলেন, ‘নিয়মিত স্কুলে আসতেন না। দু-তিন দিন স্কুলে এসেছেন। কোনও কাজ করতেন না। স্কুলে এসে বসে থাকতের। কারও সঙ্গে তেমন কথাও বলতেন না। দেখে অস্বাভাবিক লাগত। তারপর হঠাৎ ইস্তফা না দিয়ে চলে যান। কোথায় গেছেন জানি না।’

বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা বলেন, ‘এতদিন চাকরি চুরিতে শাসক দলের নেতাদের নাম জড়িয়েছিল। এবার খোদ মুখ্যমন্ত্রীর পরিবারের নাম জড়ালো। এরপরও মুখ্যমন্ত্রী বলবেন তিনি সৎ। তার দলের বিরুদ্ধে চক্রান্ত করে কেন্দ্রীয় সংস্থাকে লেলিয়ে দেওয়া হচ্ছে। অথচ নিজের বাড়িতেই ঘুঘুর বাসা। প্রভাব খাটিয়ে ভাতিজিকে চাকরি পাইয়ে দেওয়া হয়েছে।’

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের