দিল্লির বিধানসভা

কেজরিওয়ালের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২৩, ১৫:২৫আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৫:২৮

ভারতের দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি (এএপি) সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিধানসভার বাজেট অধিবেশনে শুক্রবার এ প্রস্তাব তোলা হবে বলে ধারণা করা হচ্ছে। ২১ মার্চ পর্যন্ত চলবে অধিবেশন।

এনডিটিভির খবরে বলা হচ্ছে, ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) মণীশ সিসোদিয়ার গ্রেপ্তারের ইস্যুতে বিজেপি একটি অনাস্থা প্রস্তাব আনবে অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে।

কর্মকর্তারা জানিয়েছেন, অধিবেশনটি লেফটেন্যান্ট গভর্নরের (এলজি) একটি ভাষণ দিয়ে শুরু হবে এবং ২১ মার্চ বাজেট পেশ করা হবে।   

আম আদমি পার্টির (এএপি) এক সিনিয়র নেতা বলেন, ‘অধিবেশনে সাবেক উপ-মুখ্যমন্ত্রী সিসোদিয়ার গ্রেপ্তার এবং কীভাবে লেফটেন্যান্ট গভর্নর নির্বাচিত সরকারের কাজে হস্তক্ষেপ করছেন সে বিষয়ে আলোচনা হবে।’

তিনি বলেন, ‘২০০২ সালে বিশিষ্ট সমাজকর্মী মেধা পাটকরের সঙ্গে একটি ঘটনায় এলজি জড়িত থাকার বিষয়টিও উত্থাপন করা হবে। আমরা বিজেপি-শাসিত কেন্দ্রে সিবিআই, ইডির অপব্যবহার এবং সরকারি কাজে এলজির হস্তক্ষেপের বিষয়টিও উত্থাপন করব।’

এএপির আরেক সিনিয়র কর্মকর্তা বলেছেন, ‘কেন্দ্রের দ্বারা সিবিআই এবং ইডি-এর অপব্যবহার সবচেয়ে বড় সমস্যা। মণীশ সিসোদিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করা হয়েছে। এটি দিল্লির সবচেয়ে বড় সমস্যা।’

বিধানসভায় বিরোধীদলের নেতা রামবীর সিং বিধুরি এক বিবৃতিতে বলেন, ‘দুর্নীতিতে জড়িত থাকার জন্য অরবিন্দ কেজরিওয়াল সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনবে বিজেপি।’

বিজেপি বিধায়করা এক যৌথ বিবৃতিতে বলেন, ‘শ্রেণিকক্ষ নির্মাণ, বিদ্যুৎ ভর্তুকিসহ নানা কাজে রাজ্য সরকারের দুর্নীতির দায়ে কেজরিওয়াল সরকারকে কোণঠাসা করা হবে। এই সরকারের শাসনে থাকার কোনও নৈতিক বা সাংবিধানিক অধিকার নেই। তাই সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হচ্ছে।’

বিজেপির সংসদ সদস্য বিধুরী বলেন, ‘বাজেট অধিবেশন ডাকা হয়েছে মাত্র পাঁচ দিনের জন্য; যার মধ্যে প্রশ্নোত্তরের জন্য রাখা হয়েছে মাত্র দুই দিন। এটা আসলে বিধায়কদের অধিকারে আঘাত করার মতো। এই সরকার ক্রমাগত বিধায়কদের অধিকার হরণ করছে।’

‘বিজেপি অধিবেশন অন্তত ১০ দিন বাড়ানোর দাবি করবে’- তিনি বলেছিলেন।

দুর্নীতি, বায়ু দূষণ, খাবার পানির সংকট, দুর্বল পরিবহন ব্যবস্থা, নতুন স্কুল ও কলেজ না খোলা, শিক্ষকের অভাব, মহল্লা ক্লিনিকগুলোতে অনিয়ম এবং যমুনা দূষণের মতো বিষয়গুলো বিরোধী বিধায়করা উত্থাপন করবেন বলেও জানিয়েছেন বিধুরী।

দিল্লির মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, ‘দিল্লিকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং উন্নয়নমুখী শহর হিসেবে গড়ে তোলার দিকে মনোনিবেশ করা হবে অধিবেশনে।’

তিনি বলেন, ‘স্যানিটেশনের জন্য তহবিল সরবরাহ করা, আবর্জনার পরিষ্কার করা, দিল্লিতে বিশ্বমানের পরিকাঠামো তৈরি এবং আরও বৈদ্যুতিক বাস আনার ওপর আরও জোর দেওয়া হবে।’

২০২৩-২৪ এর বার্ষিক বাজেট পেশ করবেন কৈলাশ গাহলট; যিনি সিসোদিয়ার গ্রেফতারের পর থেকে অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছিলেন। সূত্র: এনডিটিভির

/এসপি/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক