বাংলাদেশে পাচারের আগে পশ্চিমবঙ্গে ওষুধসহ দুই নারী আটক

রক্তিম দাশ, কলকাতা
০৪ এপ্রিল ২০২৩, ২১:২৯আপডেট : ০৪ এপ্রিল ২০২৩, ২১:২৯

বাংলাদেশে পাচারের আগে সীমান্তে প্রচুর ব্যথার ওষুধসহ দুই নারীকে আটক করা হয়েছে। পশ্চিমবঙ্গেরে উত্তরের জেলা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা শিয়ালায় দু’জনকে আটক করেন বিএসএফের ১৩৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা। দু’জনের কাছ থেকে প্রায় ৭৫ বান্ডিল ব্যথার ট্যাবলেট জব্দ করা হয়েছে। ওই নারীদের বালুরঘাট পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই নারীর নাম মার্টিনা কিস্কু (৪০) ও মাইকো মার্ডি (৫২)। দু’জনেরই বাড়ি শিয়ালা গ্রামে। শনিবার দুপুরে বিএসএফের অনুমতি নিয়েই কাঁটাতারের বেড়ার ধারে থাকা গেট দিয়ে সীমান্তের ওপারের জমিতে কাজ করতে গিয়েছিল মাইকো মার্ডি। বিএসএফের জওয়ানরা সীমান্ত পাহারা দেওয়ার সময় খেয়াল করেন, আরও এক নারী ছাগল চরানোর নাম করে সীমান্তের আশপাশে ঘুরছেন। ওই নারী কোনও কিছু সীমান্তের কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ছুড়ে দিচ্ছেন এবং চাষ করতে যাওয়া ওই নারী সেগুলো কুড়িয়ে নিচ্ছেন। সন্দেহ হওয়ায় বিএসএফের নারী জওয়ানরা দু’জনকে আটকে তল্লাশি চালান। তাদের কাছ থেকে উদ্ধার হয় ব্যথার ওষুধ।

বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানান, প্রচুর ব্যথার ওষুধসহ দুই নারীকে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

পৃথক ঘটনায় রাস্তায় তল্লাশি চলাকালীন একটি ছোট চার চাকা গাড়ি থামায় জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ। সেই গাড়ি থেকে উদ্ধার হয় ১৮টি গাঁজার প্যাকেট। গাঁজা পাচারকারী সন্দেহে পুলিশ কোচবিহারের এক যুবককে গ্রেফতার করেছে।

রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার জানিয়েছেন, গোপন সূত্রে খবর ছিল। সেই মতো ফাটাপুকুর সারদামণি হাই স্কুলের সামনে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কে নাকা তল্লাশি করা হচ্ছিল। সন্ধ্যায় একটি ছোট চারচাকা গাড়ি থেকে মোট ৫৬ কেজি গাঁজা মিলেছে। গাড়ির চালককে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তির নাম জয়ন্ত দাস। তিনি কোচবিহারের বাসিন্দা।

/এএ/
সম্পর্কিত
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী