ভারতের পাঞ্জাবে সামরিক ঘাঁটিতে গুলিবর্ষণ, ৪ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১২ এপ্রিল ২০২৩, ১০:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১২:৪২

ভারতের পাঞ্জাবের সামরিক ঘাঁটির ভেতরে হামলার খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) ভোরের ঘটনায় ৪ সেনা গুলিবিদ্ধ হয়ে নিহত হন। সেনাবাহিনীর দক্ষিণ পশ্চিম কমান্ড এক বিবৃতিতে জানায়, এলাকাটি ঘেরাও করা হয়েছে এবং অনুসন্ধান চলছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ভোর সাড়ে চারটে নাগাদ পাঞ্জাবের ভাটিন্দার সামরিক ঘাঁটিতে গুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চার জন মারা গেছেন। এ ঘটনায় পুরো এলাকায় শুরু হয়েছে তল্লাশি অভিযান।

তাৎক্ষণিক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, ভোর ৪টা ৩৫ মিনিটে সেনা ছাউনির ভেতরে এ ঘটনা ঘটে। ‘ক্যুইক রিঅ্যাকশন টিমকে মোতায়েন করা হয়েছে।

ভাটিন্দার জ্যেষ্ঠ পুলিশ সুপার জিএস খুরানা এনডিটিভিকে বলেন, পুলিশের একটি দল সামরিক স্টেশনের বাইরে অপেক্ষা করছে। কিন্তু সেনাবাহিনী এখনও তাদের প্রবেশের অনুমতি দেয়নি। তবে এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে মনে হচ্ছে না, সেনাবাহিনীর অভ্যন্তরণী বিষয় হতে পারে। সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম