কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস

রক্তিম দাশ, কলকাতা
১৭ এপ্রিল ২০২৩, ১৪:৩০ আপডেট : ১৭ এপ্রিল ২০২৩, ১৪:৫১

বাংলাদেশের প্রথম সরকারের শপথ গ্রহণের দিন ‘মুজিবনগর দিবস’ যথাযোগ্য মর্যাদায় সোমবার পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন। বাংলাদেশের মেহেরপুর জেলার বৈদ্যনাথতলার আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকরের শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে কলকাতায় দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করেছিলেন শ্রী অরবিন্দ ভবন।

দিনের কর্মসূচি অনুযায়ী সকালে জাতীয় পতাকা উত্তোলন এবং ‘মুজিব চিরঞ্জীব’ মঞ্চে বঙ্গবন্ধুর আবক্ষ ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বাংলাদেশ গ্যালারিতে আয়োজিত অনুষ্ঠানে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

 

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে ঐতিহাসিক মুজিবনগর দিবস

 

পরবর্তীতে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করে শোনান কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন। মুজিবনগর দিবস নিয়ে আলোচনা করেন প্রথম সচিব (প্রেস) রঞ্জন সেন।

আলোচনায় উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতে তার সুযোগ্য সহযোদ্ধারা মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। সে সরকারের দাপ্তরিক কার্যক্রম কলকাতা থেকে পরিচালিত হলেও সরকার শপথ নিয়েছিল বাংলাদেশ ভূখন্ডে। মুক্তিযুদ্ধকালীন সরকারের আন্তর্জাতিক স্বীকৃতি ও গ্রহণযোগ্যতা সৃষ্টিতে এ শপথ অনুষ্ঠান বড় বার্তা দিয়েছিল।’

অনুষ্ঠানটির সঞ্চালনা করেন উপ-হাইকমিশনের দ্বিতীয় সচিব (রাজনৈতিক) ও শেখ মারেফাত তারিকুল ইসলাম।

/এসপি/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
শ্রীলঙ্কার পথে পথে বিনামূল্যে খাবার বিতরণের উৎসব কেন
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২১ অক্টোবর, ২০২৬)
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
৮৪ সাব-রেজিস্ট্রারসহ পিএসসির মাধ্যমে ১৩৫ পদে নিয়োগ
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সব শর্ত পূরণ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী
২৩০০ আবেদন করে চাকরিহীন প্রিন্সটনের পিএইচডি ধারী