আত্মসমর্পণের পর খালিস্তানি নেতা অমৃতপাল গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৩, ১০:৩১আপডেট : ২৩ এপ্রিল ২০২৩, ১০:৪০

পালানোর ৩৭ দিন পর ভারতের আলোচিত খালিস্তানি নেতা উগ্র শিখ প্রচারক অমৃতপাল সিং পাঞ্জাব মোগা পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রবিবার (২৩ এপ্রিল) আত্মসমর্পণের সঙ্গে সঙ্গেই তাকে গ্রেফতার করে পুলিশ। গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন তিনি। তাকে ধরতে গত মার্চে হাই অ্যালার্ট জারি করা হয় পাঞ্জাবে।

‘ওয়ারিশ পঞ্জাব দে’ সংগঠনের এই নেতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে রাজ্যে কোনও বিশৃঙ্খলা এবং গুজব না রটাতে জনসাধারণের প্রতি টুইট বার্তায় আহ্বান জানিয়েছে পাঞ্জাব পুলিশ।

রবিবার ভোরে গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন ২৯ বছর বয়সী খালিস্তানি নেতা অমৃতপাল সিংহ। এরপর তাকে গ্রেফতার করা হয়। কীভাবে আত্মসমর্পণ করলেন বিস্তারিত জানায়নি স্থানীয় প্রশাসন। নিরাপত্তার কারণে আসামের ডিব্রুগড় কারাগারে নেওয়া হচ্ছে তাকে।সেখানে জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তার ৮ সহযোগীকে আগেই বন্দি রাখা হয়েছে।

পুলিশি হেফাজতে অমৃতপাল, ছবি: সংগৃহীত

প্রসঙ্গত, অমৃত পাল সিং গত ১৮ মার্চ থেকে পলাতক ছিলেন। তার ও সংগঠনের বিরুদ্ধে সাম্প্রদায়িক উসকানি, পুলিশের ওপর হামলা, হত্যাচেষ্টাসহ বহু অভিযোগে মামলা রয়েছে। অমৃতপাল সিংকে খালিস্তানি-পাকিস্তান এজেন্ট হিসেবে দাবি করে আসছে ভারত সরকার। তিনি গত কয়েক বছর ধরে পাঞ্জাবে সক্রিয় ছিলেন। অমৃত নিজেকে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদী ও জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের অনুসারী বলে দাবি করেন।

‘ওয়ারিস পাঞ্জাব দে’ নামে একটি মুভমেন্টের নেতৃত্ব দেন অমৃতপাল সিং। অভিনেতা ও মানবাধিকারকর্মী দীপ সিধু উগ্র সংগঠনটির প্রতিষ্ঠাতা। গত বছরের ফেব্রুয়ারিতে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।

কট্টরপন্থি শিখ প্রচারক অমৃতপালকে প্রায়শই সশস্ত্র সমর্থকদের সহায়তা করতে দেখা যায়। তিনি প্রকাশ্যে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘোষণা দেন এবং খালিস্তান নামে একটি রাষ্ট্র গঠনের বিবৃতি দিয়েছিলেন।

দেশটির কর্মকর্তাদের অভিযোগ, অমৃতপাল সিং পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন। সূত্র: এনডিটিভি

/এলকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী