কেরালায় পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৩, ০২:৪৩আপডেট : ০৮ মে ২০২৩, ০৩:১৩

ভারতের কেরালার মালাপ্পুরম জেলার তানুর এলাকায় তুভালথিরাম সমুদ্রসৈকতের কাছে পর্যটকবাহী নৌকা ডুবে ১৮ জনের প্রাণহানি ঘটেছে। যাদের মধ্যে বেশির ভাগই শিশু বলে জানিয়েছে এনডিটিভি।

রোববার (৭ মে) সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়। এতে আরোহী ছিলেন প্রায় ৩০ জন।

কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরহিমান বলেছেন, কমপক্ষে ১৮ জন মারা গেছে এবং চলমান স্কুল ছুটির মধ্যে তারা যাত্রা করতে এসেছিলেন। তিনি পর্যটনমন্ত্রী পি এ মোহাম্মদ রিয়াসের সঙ্গে উদ্ধার অভিযানে সমন্বয় করছেন।

পিটিআইকে ক্রীড়ামন্ত্রী বলেন, নৌকার নিচে আরও লোকজন আটকে থাকতে পারে। তাদের বের করে আনতে হবে। নৌকাটি উল্টে গেছে। তবে কী কারণে ঘটেছে, এখনও জানা যায়নি। পুলিশ এটি তদন্ত করবে।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের পরিবারকে প্রত্যেককে দুই লাখ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। মালাপ্পুরম জেলা কালেক্টরকে জরুরি উদ্ধার অভিযান চালানোর নির্দেশ দিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়েছে, দমকল ও পুলিশ ইউনিট, রাজস্ব ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং জেলার তানুর ও তিরুর এলাকার স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন।

পুলিশ জানিয়েছে, উদ্ধার ব্যক্তিদের কাছাকাছি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

সূত্র: এনডিটিভি

/এনএআর/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের