কাজের কথা বলে বাংলাদেশ থেকে ভারতে পাচার, দালালসহ আটক ৮

রক্তিম দাশ, কলকাতা
২৪ জুলাই ২০২৩, ১৫:৪৭ আপডেট : ২৪ জুলাই ২০২৩, ১৫:৫০

কাজ দেওয়ার কথা বলে অবৈধভাবে বাংলাদেশ থেকে ৫ নারীকে নিয়ে আসা হয় ভারতের পশ্চিমবঙ্গে। এরপর অন্য জায়গায় পাচারচেষ্টা। তার আগেই পাঁচ বাংলাদেশি নারী ও তিন ভারতীয় দালালকে আটক করে শিলিগুড়ি পুলিশ। পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি) ও এনজেপি থানার পুলিশ রবিবার (২৩ জুলাই) গভীর রাতে এনজেপি স্টেশন এলাকা থেকে এই ৮ জনকে আটক করে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নারীরা বাংলাদেশের ঢাকার বাসিন্দা। বাংলাদেশি দালাল হয়ে অবৈধভাবে ভারতে ঢুকেন। উত্তর দিনাজপুর হয়ে রবিবার রাতে তারা শিলিগুড়িতে পৌঁছান। শিলিগুড়ির তিন ভারতীয় দালাল হলেন– ঝন্টু রায়, ফনি রায় ও সঞ্জয় রায়। পাচারের আগে খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়।

উদ্ধার হওয়া নারীরা জানিয়েছেন, ভারতে কাজের সুযোগ রয়েছে এমন আশ্বাস দেন বাংলাদেশের এক ব্যক্তি। এরপর অবৈধভাবে ভারতে নিয়ে আসা হয়। হাত বদল হয়ে ভারতীয় দালালের মাধ্যমে শিলিগুড়িতে পৌঁছান।

এ ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। আটককৃতদের সোমবার জলপাইগুড়ি আদালতে তোলা হবে। বিভিন্ন সময় অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে শিলিগুড়ির বিভিন্ন এলাকা থেকে অনেকে বাংলাদেশি আটক হন। পুলিশ সূত্রে খবর, দুই দেশের বেশকিছু দালাল এই চক্রে জড়িত।

/এলকে/
সম্পর্কিত
২ বছরের মাথায় পদ ছাড়ছেন ট্রাম্প প্রশাসনের নারী কর্মকর্তারা
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
যুবলীগ নেতাকে ছাড়াতে তদবির, ছাত্রদল নেতা বহিষ্কার
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
যুবলীগের ঝটিকা মিছিল থেকে পুলিশের ওপর হামলা, দায়ের কোপে এসআই আহত 
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার, সেই রিসোর্টের মালিক আত্মগোপনে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
শাহজালালে থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: জাপানি কনসোর্টিয়ামের শর্ত নিয়ে সিদ্ধান্ত আজ
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন
চার সচিবের রদবদল, পদোন্নতি পেলেন একজন