আম্পায়ারের সমালোচনা করে শাস্তি পেলেন স্যামি

স্পোর্টস ডেস্ক
২৯ জুন ২০২৫, ১১:৪৮আপডেট : ২৯ জুন ২০২৫, ১৪:০৬

বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে আম্পায়ারের অনেক সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। বিশেষ করে দ্বিতীয় দিনের কয়েকটি সিদ্ধান্তের পর তৃতীয় আম্পায়ারের সমালোচনা করেন তাদের কোচ ড্যারেন স্যামি। তার এই কর্মকাণ্ড আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান লংঘনের শামিল, তাই ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে তাকে।

স্যামি আইসিসির আচরণবিধির ২.৭ ধারা লংঘনের অপরাধ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচ চলাকালে কোনও খেলোয়াড়, কোচ, কর্মকর্তা বা দলের বিরুদ্ধে অপমানজনক বা অনুপযুক্ত মন্তব্যে নিষেধাজ্ঞা আরোপ করে।

দুই সেট ব্যাটার শাই হোপ ও রোস্টন চেজের বিরুদ্ধে তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টকের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন স্যামি। দ্বিতীয় দিনের খেলা শেষে বলেন, ‘আমি খেয়াল করলাম, বিশেষ করে এই আম্পায়ারের ব্যাপারে, এটা শুরু হয়েছিল ইংল্যান্ডে। এটা হতাশাজনক। আমি শুধু সিদ্ধান্ত গ্রহণে ধারাবাহিকতা চাচ্ছি। আপনি এমন পরিস্থিতিতে থাকতে চান না যেখানে নির্দিষ্ট কিছু আম্পায়ারকে নিয়ে সন্দেহে পড়েন। কিন্তু যখন একের পর এক সিদ্ধান্ত আপনার দলের বিরুদ্ধে যায়, তখন প্রশ্ন উঠতেই পারে, এই দলের বিরুদ্ধে কি কোনও পক্ষপাত আছে?’

২৪ মাসে এই অপরাধ প্রথম করায় জরিমানার পাশাপাশি স্যামির ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। তিনি অপরাধ স্বীকার করে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথের প্রস্তাবিত শাস্তি গ্রহণ করেছেন। এ কারণে শুনানির কোনও প্রয়োজন নেই।

লেভেল ১ অপরাধের ন্যুনতম শাস্তি তিরস্কার এবং সর্বোচ্চ ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা। সঙ্গে একটি বা দুটি ডিমেরিট পয়েন্ট।

শামার জোসেফের দুর্দান্ত বোলিংয়ের ম্যাচে জশ হ্যাজেলউড তাকে ছাপিয়ে গেছেন। এই পেসারের ফাইফারে তিন দিনেই ১৫৯ রানে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া। আগামী বৃহস্পতিবার গ্রেনাডায় হবে দ্বিতীয় টেস্ট।

/এফএইচএম/
সম্পর্কিত
টি টোয়েন্টিতে ১৫ হাজার রানের ক্লাবে জস বাটলার
গাঙ্গুলীর বায়োপিকের শুটিংয়ে পিচের ক্ষতি, লেস্টারশায়ারের ২৭ পয়েন্ট কাটা!
৩০ বলে সেঞ্চুরি, অভিষেকের ইতিহাস
সর্বশেষ খবর
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
নিয়ন্ত্রিত এআই, নাকি নিয়ন্ত্রণহীন এআই 
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ ফুটবলের বাস্তবতা বোঝেন না’
‘সামাজিক যোগাযোগমাধ্যমের কেউ কেউ ফুটবলের বাস্তবতা বোঝেন না’
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
বহিষ্কারের ভয় নাকি অন্য কিছু: সেই শিক্ষার্থীর আত্মহত্যার নেপথ্যে কি?
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সালমান শাহকে যেভাবে খুঁজে পেলেন নির্মাতা সোহানুর রহমান
সর্বাধিক পঠিত
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
পাকিস্তানে জুমার নামাজের সময় বিস্ফোরণ, প্রাণ গেলো ১৬ জনের
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
তিন নামকরা হোটেলকে ১০ লাখ টাকা জরিমানা
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
৩ দফা বদলি, অবশেষে উপজেলা ছাড়লেন সেই এসিল্যান্ড
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
জেলায় জেলায় বিয়ে করা পুলিশ কর্মকর্তাকে যেভাবে ধরিয়ে দিলেন ষষ্ঠ স্ত্রী
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ
লংমার্চের সভামঞ্চে একদিনের জন্য বসেছে বিদ্যুতের মিটার, এক এলাকাতেই ৫০০ পুলিশ