বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল ইলিশ জব্দ

রক্তিম দাশ, কলকাতা
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩২আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ১৬:৩৮

বাংলাদেশ থেকে ইলিশ মাছের বড় চালান ভারতে আনার চেষ্টা করছিল চোরাকারবারিরা। তাদের সেই চেষ্টা সফল হয়নি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সীমান্ত পোস্ট দয়ারামপুর এলাকায় চালানটি আটকে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ১১৮ কেজি’র বড় ইলিশ মাছের চালান জব্দ করে তারা। যার বাজার মূল্য আনুমানিক ১ লাখ ৪১ হাজার ৬০০ রুপি।

ইলিশের চালান জব্দ করা গেলেও বিএসএফকে দেখেই পালিয়ে যায় চোরকারবারিরা। বিএসএফ সূত্রে জানা গেছে, বাংলাদেশের দিক থেকে কিছু চোরাকারবারি তাদের পিঠে ব্যাগ নিয়ে পদ্মা নদী পার হওয়ার চেষ্টা করছিল। দূর থেকেই তাদের সতর্ক করে বিএসএফ। 

জওয়ানদের সতর্কবার্তা শুনে চোরাকারবারিরা ভয়ে অনেকগুলো ব্যাগ নদীতে ফেলেই বাংলাদেশের দিকে পালিয়ে যায় যায়। ঘটনাস্থলে যেয়ে ব্যাগ উদ্ধার করেন জওয়ানরা। তল্লাশি করে ১১৮ কেজি ইলিশ মাছ পাওয়া যায়।

অন্যদিকে পশ্চিমবঙ্গের সমুদ্র নগরী দিঘায় আবার ইলিশের নামে বিক্রি হচ্ছে নকল ইলিশ। বাজার ছেয়ে গেছে খয়রা মাছে। সেই মাছ বিক্রি হচ্ছে দেড় হাজার থেকে আঠারশো রুপি কেজিতে। ইতিমধ্যে অসাধু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমাতে সতর্ক প্রশাসন। সতর্ক রয়েছে মৎস্য ব্যবসায়ীদের অ্যাসোসিয়েশনও।

/এলকে/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম