নিপাহ ভাইরাসে মৃত্যুর পর কেরালায় সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৫:৪২ আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪২

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় বাড়ছে নিপাহ ভাইরাসের সংক্রমণ। এখন পর্যন্ত দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে রাজ্য সরকার। 

সংক্রমণের বিস্তার রোধে বেশ কিছু স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাজ্যের সংক্রমণের হার যেখানে বেশি সেখানকার স্কুলে যাচ্ছে না শিশুরা। বিবিসি’র প্রতিবেদনে জানা গেছে, গত সোমবার কেরালার কোঝিকোড়ে একটি বেসরকারি হাসপাতালে দু’জনের ‘অস্বাভাবিক’ মৃত্যু হয়। এরপর আতঙ্ক আরও বেড়েছে জনমনে।

আক্রান্তদের নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করতে রাজ্যের কোঝিকোড় মেডিক্যাল কলেজে ভ্রাম্যমান পরীক্ষাগার তৈরি করছে ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি (এনআইভি)। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকালে এনআইভি’র একটি দল পুনে থেকে কোঝিকোড়ে পৌঁছেছে।

কেরালের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ বলেছেন, নিপাহ'র সংক্রমণের হার কম হলেও সে তুলনায় মৃত্যুহার বেশি। 

বিবিসি’র প্রতিবেদনে জানা গেছে, ২০১৮ সাল কেরালায় নিপাহ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছিল। বিশেষজ্ঞরা বলছেন, নিপাহ মূলত ভাইরাসঘটিত সংক্রমণ। এই সংক্রমণের কোনও লক্ষণ নাও দেখা দিতে পারে। আবার জ্বর, কাশি, মাথাব্যথা, শ্বাসকষ্ট, বিভ্রান্তি ইত্যাদি হতে পারে। এক বা দুই দিনের মধ্যে রোগী অচেতন হয়ে পড়তে পারেন। রোগ সেরে যাওয়ার পর মস্তিষ্কে সংক্রমণ ও খিঁচুনি ইত্যাদি জটিলতা দেখা দিতে পারে। ভাইরাসে সংক্রমিত পশু ও মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যেমে এই রোগ ছড়িয়ে পড়তে পারে। রোগের উপসর্গ থেকে রোগ নির্ণয় করা হয়ে থাকে এবং ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে তা নিশ্চিত করা যায়। বাদুড়ের কাছ থেকে দূরে থেকে এবং অপরিশুদ্ধ খেজুর রস পান না করে এই রোগের সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়।

/এলকে/
সম্পর্কিত
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
‘বাংলাদেশের মতো রিজিম চেঞ্জের’ ভয় কেন মোদির বিজেপির, নেপথ্যে কী ঘটছে
সর্বশেষ খবর
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
চাকরির বাইরেও আয়ের সুযোগ বাড়াতে লিংকডইনে নতুন ফিচার
জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
গুলশান-বনানী পূজামণ্ডপ জলজ ভাবনায় হারিয়ে যেতে বসা নদী ও জীবন-সংস্কৃতির আখ্যান
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
লন্ডনে রাস্তায় অচেতন অবস্থায় উদ্ধার আবুধাবির রাজপরিবারের নারী
‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
মোহাম্মদপুর তিন রাস্তার মোড় ‘সন্ধ্যায় এই সড়কে এলে মনে হয় ভুল করে বাজারে ঢুকে পড়েছি’
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’