কর্ণাটকে থাকছে না হিজাবে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ ডিসেম্বর ২০২৩, ১৬:৩০আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৩, ১১:৩২

ভারতের কর্ণাটকে হিজাবের ওপর আরোপ করা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। স্থানীয় সময় শুক্রবার মুখ্যমন্ত্রী জানান, কর্ণাটাকে আর হিজাবের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস খবরটি জানিয়েছে।

এক্সে দেওয়া এক বার্তায় (সাবেক টুইটার) কর্ণাটকের মুখ্যমন্ত্রী লেখেন, আমি নির্দেশ দিয়েছি (অফিসারদের), যাতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। 

বিজেপি সরকারের সমালোচনা করে কর্ণাটাকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া লেখেন এই দলটা পোশাক, কাপড়, জাতির ভিত্তিতে মানুষ ও সমাজকে ভাগ করে দিচ্ছে। তিনি বলেন, কোনও হিজাব নিষেধাজ্ঞা থাকবে না। নারীরা হিজাব পরেই বের হতে পারেন। পোশাক পরা আর খাবার খাওয়া আমাদের পছন্দ, আমি আপত্তি করব কেন? তোমার যা খুশি পরো, যা খুশি খাও।

২০২২ সালে কর্ণাটকের সব শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। ওই সময় কর্ণাটকের ক্ষমতায় ছিল বিজেপির সরকার। গত মে মাসে কর্ণাটাকে বিজেপি সরকারকে হারিয়ে ক্ষমতায় এসেছে কংগ্রেসের সরকার। 

২০২২ সালের জানুয়ারি মাসে কর্ণাটকের উড়ুপির প্রি-ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাসে মুসলিম নারীদের হিজাব পরে কলেজে আসতে নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপর থেকে শুরু হয় বিতর্ক। এর জের ধরেই ফেব্রুয়ারি মাসে এই হিজাবের ওপর নিষেধাজ্ঞাকে জারি করে।

/এসএসএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম