বাংলাদেশ-ভারত সীমান্তে ফেনসিডিল পাচারের সময় আটক ৩ বাংলাদেশি

রক্তিম দাশ, কলকাতা
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৭আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২৭

ভারতের সীমান্তরক্ষী বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে নিষিদ্ধ কফ সিরাপ পাচার বাংলাদেশ-ভারত সীমান্তে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের সানাপাড়া এলাকায়। ঘটনায় বেশ কিছু ফেনসিডিলসহ তিন বাংলাদেশি পাচারকারীকে বিএসএফ জওয়ানরা আটক করতে সক্ষম হলেও ঘটনাস্থল থেকে পালাতে সক্ষম হয়েছে এক বাংলাদেশি।

বিএসএফ সূত্রের খবর, আটক ওই বাংলাদেশিরা হলো–আনিদুল ইসলাম, আলম মণ্ডল ও মুহাম্মদ ইনাল কবিরাজ। তাদের কাছ থেকে তিনটি মোবাইলসহ ১১৬ বোতল নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে বিএসএফ। মঙ্গলবার আটক বাংলাদেশিদের বেশ কয়েক দফায় জিজ্ঞাসাবাদের পরেই তুলে দেওয়া হয়েছে বালুরঘাট থানার পুলিশের হাতে।

বিএসএফ ও স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, ভোর রাতে বালুরঘাট ব্লকের সানাপাড়ায় ভারত-বাংলাদেশ সীমান্ত বেশ কয়েক রাউন্ড গুলির শব্দে কেঁপে ওঠে। যাকে ঘিরে কার্যত আঁতকে ওঠেন সীমান্ত এলাকার বাসিন্দারা। সেখান থেকেই আটক করা হয়েছে ওই তিন বাংলাদেশিকে। তাদের কাছ থেকে বেশ কিছু নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করেছে ১৩৭ নম্বর বিএসএফ ব্যাটেলিয়নের জওয়ানরা।

জানা গেছে, সীমান্তে প্রহরারত বিএসএফ জওয়ানদের এক প্রকার চ্যালেঞ্জ জানিয়ে কাঁটাতারের ওপার দিয়ে ফেন্সিডিল পার করতে উদ্যত হয় বাংলাদেশি পাচারকারীরা। ওই সময় জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে।

ঘটনার পর তিন বাংলাদেশি পাচারকারীকে বিএসএফ আটক করতে সক্ষম হলেও একজন পালাতে সক্ষম হয়েছে। তাদের কাছ থেকে নিষিদ্ধ কফ সিরাপ, ভারত ও বাংলাদেশের বেশ কিছু মুদ্রা, মোবাইলসহ প্রায় ২৭ হাজার রুপির সামগ্রী উদ্ধার করেছে বিএসএফ। যাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার তদন্ত শুরু করেছে বিএসএফ।

/এএ/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
তৃণমূল থেকে বহিষ্কৃত হয়েও যেভাবে বিরোধীদলীয় নেতা হলেন ঋতব্রত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম