দিল্লি হাইকোর্টে কেজরিওয়ালের দ্রুত শুনানির আবেদন খারিজ

আন্তর্জাতিক ডেস্ক
২৪ মার্চ ২০২৪, ০৯:৩৭আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৯:৩৭

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের মামলার দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে দিল্লি হাইকোর্ট। শনিবার (২৩ মার্চ) আদালত জানিয়েছে আগামী বুধবার তার আবেদনের শুনানি হবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

শনিবার দিল্লির হাইকোর্টে পিটিশন দায়ের করে কেজরিওয়ালের পক্ষ থেকে জানানো হয়, তার গ্রেফতারি ও হেফাজতে পাঠানোর নির্দেশ বেআইনি। রবিবার যাতে ওই পিটিশনের শুনানি হয়, সেই আবেদনও জানানো হয়ে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে। কিন্তু খারিজ করে দেয় হাইকোর্ট।

ভারতের সাপ্তাহিক ছুটি রবিবার। সোম আর মঙ্গলবার দোল ও হোলির কারণে আদালত বন্ধ থাকবে। তাই বুধবার আদালত খোলার পরেই কেজরিওয়ালের আবেদন শোনা হবে বলে জানিয়ে দিয়েছে হাইকোর্ট।

দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার রাতে গ্রেফতার করা হয় কেজরিওয়ালকে। পরের দিন,  শুক্রবার তাকে সাত দিনের জন্য ইনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি) এর হেফাজতে পাঠায় নিম্ন আদালত। সেই নির্দেশ এবং গ্রেফতারির বিরুদ্ধেই দিল্লি হাইকোর্টে পিটিশন দায়ের করে আম আদমি পার্টি।

এর আগে, মুখ্যমন্ত্রীকে নিরাপত্তা দিতেও অস্বীকার করে দিল্লি হাইকোর্ট। ফলে ইডি তাকে গ্রেফতার করে। ইডির গ্রেফতারিকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টেও মামলা করেছিলেন কেজরিওয়াল। কিন্তু সেই মামলার শুনানির আগেই তা প্রত্যাহার করে নেন মুখ্যমন্ত্রী।

এদিকে, মুখ্যমন্ত্রীর গ্রেফতারের প্রতিবাদে দিল্লির মোট ৭০ টি বিধানসভা কেন্দ্রে রবিবার বিক্ষোভের ডাক দিয়েছেন আম আদমি পাটির নেতারা।  

/এস/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক