ভোটারদের কাছে পৌঁছাতে ভারতীয় নির্বাচনি কর্মকর্তাদের প্রস্তুতি কেমন?

আন্তর্জাতিক ডেস্ক
১৮ এপ্রিল ২০২৪, ১৬:১১আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৬:১১

দেশ জুড়ে লক্ষ লক্ষ ভোটারের কাছে পৌঁছানোর জন্য সুউচ্চ পাহাড় আহরণ করবেন ভারতীয় নির্বাচনি কর্মকর্তারা। শুধু তাই না, বিভিন্ন এলাকায় ভোট সংগ্রহ করতে নদীও পাড়ি দেবেন তারা। পৃথিবীর বৃহত্তম সাধারণ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বৃহস্পতিবার (১৮ এপ্রিল) জানিয়েছেন কর্তৃপক্ষ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের লোকসভা নির্বাচনের সাত ধাপের প্রথম ধাপ শুরু হবে শুক্রবার। এই নির্বাচনের ফলাফল ৪ জুন ঘোষণা করা হবে। ধারণা করা হচ্ছে, তৃতীয়বারের মতো ক্ষমতায় আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রায় দুই মাসব্যাপী নির্বাচনের জন্য ১০ লাখেরও বেশি ভোট সংগ্রহ কেন্দ্র স্থাপন করা হয়েছে। শুধু তাই না, এই কার্যক্রমকে ঘিরে প্রায় এক কোটি ৫০ লাখ কর্মকর্তা ও নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে।

মেঘালয়ের পূর্বাঞ্চলীয় রাজ্যের একটি দুর্গম পাহাড়ি গ্রামে ১৩৯ জন ভোটারের কাছে পৌঁছানোর জন্য ঘণ্টার পর ঘণ্টা হেঁটে ছোট দলকে নেতৃত্ব দেওয়ার সময় নির্বাচন কর্মকর্তা ডব্লিউ মনিং বেলগিট বলেন, নির্বাচন অফিসারদের পাহাড়ে উঠতে হবে, নদীও পাড়ি নিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন তার কাজ করছে। যাতে কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

ব্লিউ মনিং বেলগিটের দল পাহাড়ের ১২ কিলোমিটার ওপরে উঠে। তারপর শত শত ধাপ নিচে নেমে একটি নদী পার হয়ে নোংরিয়াট গ্রামে পৌঁছায়। সেখানে একটি স্কুলে ভোটকেন্দ্র স্থাপন করবে তারা।

শুক্রবার ২১টি রাজ্য ও অঞ্চলে প্রথম ধাপে ভোট হবে। সংসদের নিম্নকক্ষের মোট ৫৪৩টি আসনের মধ্যে ১০২টি আসনে জন্য ভোট হবে।

সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশন বলেছে, এটি বিশ্বের বৃহত্তম নির্বাচনি অনুশীলন।

কর্মকর্তারা জানিয়েছেন, মাওবাদী সহিংস হিমালয় ও মধ্য ভারতীয় নির্বাচনি এলাকা গাদচিরোলি-চিমুরের প্রত্যন্ত অঞ্চলে বহুসংখ্যক পোলিং অফিসারকে পাঠানো হয়েছে। সেখানে ৮৫০ জন ভোটগ্রহণ কর্মী পাঠানো হচ্ছে।

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী