অন্ধ্রপ্রদেশে মুখ্যমন্ত্রী হচ্ছেন চন্দ্রবাবু নাইডু

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৪, ১৫:৩৮ আপডেট : ০৪ জুন ২০২৪, ১৫:৩৮

তেলেগু দেসাম পার্টির (টিডিপি) প্রধান এন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন ৯ জুন। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। সূত্র মতে, শপথ অনুষ্ঠানে যোগ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যের বিধানসভা নির্বাচনে টিডিপি নেতৃত্বাধীন জোট ১৭৫টি আসনের মধ্যে ১৫৮টিতে জয় পেতে যাচ্ছে। এই জয় আবারও রাজ্যের ক্ষমতায় বসতে যাচ্ছেন নাইডু। 

৭৪ বছর বয়সী নাইডু এবার চতুর্থবারের মতো অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হবেন। এর আগে অবিভক্ত অন্ধ্রপ্রদেশে ১৯৯৫ থেকে ২০০৪ সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন।

২০১৯ সালে ওয়াইএসআর কংগ্রেস পার্টির কাছে হেরেছিল নাইডুর দল। কিন্তু পাঁচ বছর তিনি আবার ক্ষমতায় ফিরলেন। জন সেনা পার্টির সঙ্গে জোট ও বিজেপি এই জয়ে ভূমিকা রেখেছে। 

কুপ্পাম আসনে এগিয়ে রয়েছেন নাইডু। ১৯৮৯ সাল থেকে এই আসনে জয়ী হয়ে আসছেন তিনি।

লোকসভা নির্বাচনে রাজ্যের ২৫টি আসনের মধ্যে ১৬টি এগিয়ে রয়েছে টিডিপি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বশেষ খবর
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত