ট্রান্সজেন্ডারদের বিশেষ বিভাগে বিবেচনার নির্দেশ মাদ্রাজ হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুন ২০২৪, ২১:৩৫আপডেট : ১৩ জুন ২০২৪, ২১:৩৫

ট্রান্সজেন্ডারদের নারী বা পুরুষ বিভাগের অধীনে না আনার নির্দেশ দিয়েছে মাদ্রাজ হাইকোর্ট। বরং শিক্ষা এবং কর্মসংস্থানের জন্য জাত নির্বিশেষে তাদেরকে বিশেষ বিভাগ হিসাবে বিবেচনা করতে তামিলনাড়ু সরকারকে নির্দেশ দিয়েছে আদালত। বুধবার (১২ জুন) বিচারপতি ভি ভবানী সুব্বারোয়ান প্রতিটি কর্মসংস্থান এবং শিক্ষাক্ষেত্রে সরকার ট্রান্সজেন্ডারদের জন্য পৃথক নিয়ম নির্ধারণ করবে মর্মে এক আদেশ জারি করেছেন। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

ভবিষ্যতে কখনওই  ট্রান্সজেন্ডারদের পুরুষ বা মহিলা বিভাগের আওতায় আনা হবে না, বিচারক স্পষ্ট করেছেন।

বিচারক বলেছেন, ট্রান্সজেন্ডারকে একটি বিশেষ বিভাগ হিসাবে নির্দিষ্ট করতে এবং তাদেরকে চিহ্নিত করতে সব ধরনের প্রাতিষ্ঠানিক ফরমে আলাদা ঘর রাখতে সব রাজ্য নিয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেবে সরকার।

২০১৭-১৮ সালের সম্মিলিত সিভিল সার্ভিস পরীক্ষায় বসার সুযোগ থেকে বঞ্চিত হওয়া এক রূপান্তরকামী আর অনুশ্রীকে আবেদনের অনুমতি দিয়েছে আদালত। বিচারক বলেছেন, আবেদনকারী যেহেতু ওই পরীক্ষায় বসার উপযুক্ত, তাই তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন তার প্রশংসাপত্র যাচাইয়ের জন্য নথিপত্র আপলোড করার অনুমতি দেবে।

আবেদনকারীকে উপজাতি নারী বিভাগে রাখা হয়েছে। ওই বিভাগের জন্য নির্ধারিতের চেয়ে কম স্কোর করায় তার নথিপত্র আপলোড করার অনুমতি দেওয়া হয়নি।

ওই রূপান্তরকামীর আবেদনের ওপর ভিত্তি করেই এমন আদেশ দিয়েছে হাইকোর্ট। 

বিচারক বলেছেন, আবেদনকারীকে মহিলা বিভাগের অধীনে আনা ভারতের সুপ্রিম কোর্ট এবং মাদ্রাজ হাইকোর্টের দেওয়া আদেশের বিরুদ্ধে গেছে।

/এস/
সম্পর্কিত
স্কুলে বোরকা-হিজাব নিষিদ্ধ করছে ইতালি
একসঙ্গে মহাকাশে ৯টি কৃত্রিম উপগ্রহ পাঠালো চীন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৯৩
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
চীন থেকে আনা মাটির মগে মিললো আড়াই কেজি স্বর্ণ
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
১০ জনের রিয়ালকে হারিয়ে মাদ্রিদ ডার্বিতে অ্যাতলেতিকোর ঝড়
সর্বাধিক পঠিত
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
আ.লীগ নেতার বাড়িতে দাওয়াত খাওয়ার পর থানার ওসিকে প্রত্যাহার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার