পশ্চিমবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা, নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ১২:৫৬আপডেট : ১৭ জুন ২০২৪, ১৩:০১

পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত আট যাত্রী মারা গেছে। আহত হয়েছে কমপক্ষে ৫০ জন। সোমবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে নীচবাড়ি এবং রাঙাপানি স্টেশনের মাঝামাঝিতে সিগন্যাল অতিক্রম করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মারে মালগাড়িটি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

রেলওয়ে পুলিশ জানিয়েছে, আসামের শিলচর থেকে কলকাতার শিয়ালদহ যাওয়ার সময় নিউ জলপাইগুড়ির কাছের রাঙ্গাপানি স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসকে পেছন থেকে ধাক্কা দেয় ওই মালগাড়িটি। সংঘর্ষের তীব্রতায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছন দিক থেকে পর পর দু’টি কামরা লাইনচ্যুত হয়ে পাশে ছিটকে পড়ে। লাইনচ্যুত হয়েছে মালগাড়িটিও।  হতাহতের সংখ্যা কম হওয়ার কারণ, এই ট্রেনের পিছনের অংশে কার্গো ভ্যান ও গার্ড কোচ রয়েছে।

শিলিগুড়িতে সকাল থেকে মুষলধারে বৃষ্টি চলছে। তার মাঝে এই দুর্ঘটনায় উদ্ধারকাজও ব্যাহত হচ্ছে। যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে, কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই। ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িক ভাবে বন্ধ রাখা হয়েছে।

ঘটনার তদন্তে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ দুর্ঘটনায় উদ্বেগ ও দুঃখ প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আহতদের হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী