রাজধানীবিহীন রাজ্য!

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুলাই ২০২৪, ২১:২৮ আপডেট : ১১ জুলাই ২০২৪, ২১:৩৬

২৮টি রাজ্য আর ৮টি কেন্দ্র শাসিত অঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ এশিয়ার বৃহত্তম একটি দেশ ভারত। এই ভারতেই এমন একটি রাজ্য রয়েছে যার কোন রাজধানী নেই। এই রাজ্যটি হলো অন্ধ্রপ্রদেশ। গত ২ জুন থেকে অন্ধ্রপ্রদেশ চলছে রাজধানী ছাড়াই। বৃহস্পতিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এমনটাই জানালো ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

অনন্য এই পরিস্থিতিটি তৈরি হয় ধারাবাহিক রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্তের ফলে। ২০১৪ সালে অন্ধ্রপ্রদেশ থেকে বের হয়ে গিয়ে আলাদা রাজ্য গঠন করে তেলেঙ্গানা। সেই সময় হায়দ্রাবাদকে ১০ বছরের জন্য উভয় রাজ্যের রাজধানী ঘোষণা করা হয়।

অন্ধ্রপ্রদেশ পুনর্গঠন আইন অনুযায়ী, ১০ বছর পর হায়দ্রাবাদ কেবল তেলেঙ্গানার রাজধানী থাকবে এবং অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী করা হবে। সে হিসেবে ২ জুন ২০২৪ থেকে হায়দ্রাবাদ আর তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের যৌথ রাজধানী নয়। এরপর থেকে রাজধানী ছাড়াই চলছে অন্ধ্রপ্রদেশ।

কারণ অন্ধ্রপ্রদেশের রাজধানী নিয়ে এখন পর্যন্ত কোনো ঐকমত্য হয়নি। অমরাবতী এবং বিশাখাপত্তনমকে অন্ধ্রপ্রদেশের রাজধানী করা নিয়ে আইনি লড়াই চলছে। ২০১৫ সালে অমরাবতীকে রাজধানী করতে অন্তত ৫১ হাজার কোটি টাকার বাজেট তৈরি করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।

কিন্তু ২০১৯ সালে নাইডুর টিডিপি হেরে যায়। মুখ্যমন্ত্রী হন জগন মোহন রেড্ডি। তিনি অমরাবতীকে রাজধানী করার সমস্ত প্রকল্প স্থগিত করেন। তবে নির্বাচনে জিতে চলতি বছরের জুন মাসে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নাইডু। তিনি আবারও অমরাবতীকে রাজ্যের রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। বিশাখাপত্তনমকে অর্থনৈতিক রাজধানী হিসেবে গড়ে তোলা হবে।

তবে তার প্রতিশ্রুতি বাস্তবায়ন কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। আর ততদিন পর্যন্ত নিজস্ব রাজধানী ছাড়াই থাকতে হবে অন্ধ্রপ্রদেশকে।

/এস/
সম্পর্কিত
মার্কিন ভোটারদের উদ্দেশে কেন খোলা চিঠি লিখলো ইরান
আর্কটিক অভিযান শেষে শাংহাইয়ে ফিরলো চীনের দুই গবেষণা জাহাজ 
ফ্লাইদুবাইয়ের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা, মাঝআকাশে রক্তক্ষয়ী নাটকীয়তা
সর্বশেষ খবর
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
হামের উপসর্গে আরও ৪ মৃত্যু
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
পিছিয়ে গেল রাফি-সিয়ামের ‘আন্ধার’, নতুন মুক্তির তারিখ কবে
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
আপনার পোস্টে হ্যাশট্যাগ কাজ করছে না কেন, জানেন কি?
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
বিশ্বের ৩৪ দেশের একজন, বাংলাদেশ থেকে শুধু রাফি
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত