ভারতে বিধানসভা উপনির্বাচনেও ধাক্কা খেলো বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৪, ১৪:৪১আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৪:৪৬

ভারতের সাত রাজ্যের ১৩টি বিধানসভা উপনির্বাচনেও ধাক্কা খেলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। উপনির্বাচনে এরই মধ্যে দুইটি আসন জয় ছিনিয়ে নিয়েছে বিরোধী কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট। এগিয়ে রয়েছে আরও অন্তত ৮টিতে। শনিবার (১৩ জুলাই) সকাল থেকেই চলছে ভোট গণনা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

প্রাথমিক ফলাফলে দেখা যায়, পশ্চিমবঙ্গের চারটি বিধানসভা কেন্দ্র- রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা ও মানিকতলার উপনির্বাচনে এগিয়ে রয়েছে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল কংগ্রেস। ২০২১ এর উপনির্বাচনে তিনটিতেই জয়ী হয়েছিল বিজেপি।

হিমাচল প্রদেশের দেহরা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী হোশিয়ার সিংহের তুলনায় সাত হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিংহ সুখুর স্ত্রী কমলেশ ঠাকুর। নালাগড়েও এগিয়ে কংগ্রেস।  তবে হামিরপুর বিধানসভা আসনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী আশিস শর্মা।

উত্তরাখণ্ডের দু’টি আসনেই এগিয়ে রয়েছে কংগ্রেস। পঞ্জাবে একটি বিধানসভায় আম আদমি পার্টি এবং তামিলনাড়ুর একটিতে ডিএমকে জিতেছে। মধ্যপ্রদেশের অমরওয়াড়ায় কংগ্রেসের ধীরেন শাহ ইনভাতি ৪ হাজার ভোটে এগিয়ে রয়েছেন।

বিহারের একটি আসনে এগিয়ে রয়েছেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের দল জেডিইউর প্রার্থী জেডিইউ এর কালাধর প্রসাদ মন্ডল।  

গত বুধবার বিহার, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব এবং হিমাচল প্রদেশের ১৩টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

/এস/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ