শেখ হাসিনা ভারতে কেন? প্রশ্ন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর

রক্তিম দাশ, কলকাতা
০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯ আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ১১:৫৯

ভারতের বিধানসভা নির্বাচনেও ইস্যু বাংলাদেশের দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা! বাংলাদেশি অনুপ্রবেশের সমস্যা নিয়ে ঝাড়খণ্ডের শাসকদল জেএমএমকে দোষ দিয়েছে বিজেপি। পালটা জবাবে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের প্রশ্ন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হল কেন?

রবিবার (৩ নভেম্বর) ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের জন্য ইস্তেহার প্রকাশ করে বিজেপি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইস্তেহার প্রকাশের সময় ঝাড়খণ্ডে অনুপ্রবেশ ইস্যু নিয়ে সরব হন। অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মেয়েদের ভুল বুঝিয়ে, লোভ দেখিয়ে বিয়ে করছে এবং জমি দখল করে নিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। শাসক দল অনুপ্রবেশকারীদের ভোটব্যাংক হিসেবে ব্যবহার করছে বলেও দাবি করেন অমিত শাহ।

অমিত শাহের এমন মন্তব্যে ক্ষুব্ধ জেএমএম নেতা ও রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রশ্ন করেছেন, ‘কীসের ভিত্তিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে অবতরণ করতে এবং আশ্রয় নেওয়ার অনুমতি দেওয়া হল। বিজেপির কী ভিতরে ভিতরে বাংলাদেশের সঙ্গে কোনও অভ্যন্তরীণ বোঝাপড়া হয়েছে?’

হেমন্ত সোরেন আরও বলেন, বিজেপি শাসিত রাজ্যগুলো দিয়েই বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ঘটে। সীমান্ত পাহারা দেওয়া কি কেন্দ্রের কাজ। এখানে রাজ্যের কোনও হাত নেই বলেও মন্তব্য করেন তিনি।

আগামী ১৩ এবং ২০ নভেম্বর ঝাড়খণ্ডের ৮১টি আসনে দুই দফায় বিধানসভা ভোট হবে। ভোটের ফলাফল জানা যাবে ২৩ নভেম্বর। এই নির্বাচন নিয়েই এবার সরব বিজেপি ও স্থানীয় রাজনৈতিক দল জেএমএম।

/এস/
সম্পর্কিত
রিয়াদ বিমানবন্দরে হামলা ‘ভয়াবহ ও অগ্রহণযোগ্য’, হুথিদের নিয়ে ট্রাম্পের ক্ষোভ
৩ হাজার আটক বিক্ষোভকারীর সবাই মুক্তি পেলেও দীপকে ও ধ্রুব রাঠিসহ ৪ জন কারাবন্দি
দিল্লির আন্দোলনে দিনভর যা যা হলো
সর্বশেষ খবর
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
 ৮৮০ মিলিয়ন ইউরোর একাদশে আর্জেন্টিনা-ব্রাজিল-ইকুয়েডরের দাপট
‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক
‘জেলার ২’-তে তামান্নার জন্য গান চেয়েছিলেন রজনীকান্ত, রাজি হননি পরিচালক
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
ওভারটেক করতে গিয়ে ইজিবাইককে বাসের ধাক্কা, প্রাণ গেলো মা-মেয়ের
জানেন কী শীতের সকালে কুয়াশা বেশি দেখা যায় কেন?
জানেন কী শীতের সকালে কুয়াশা বেশি দেখা যায় কেন?
সর্বাধিক পঠিত
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
নোবেলজয়ী অ্যান কারসনের পাঁচটি কবিতা
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
নিষেধাজ্ঞা অমান্য করায় দুই আড়তদারকে জরিমানা, জব্দ ইলিশ-কারেন্ট জাল
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
শাবানা আজমি থেকে নাসিরউদ্দিন শাহ, ককরোচ জনতা পার্টির আন্দোলনে আর কারা
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব
মা-বাবার ইচ্ছা পূরণে হাতির পিঠে বরযাত্রা, নজর কাড়লেন সাকিব