ভারতের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৫আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৫:৫৫

দূর-পাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে ভারত। শনিবার (১৬ নভেম্বর) ওড়িশা রাজ্যের পূর্ব উপকূলের ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে দেশীর প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালানো হয়। এর ফলে বিশ্বের যে কয়টি দেশ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তৈরি ও সফলভাবে পরীক্ষা করার সক্ষমতা অর্জন করেছে, তাদের অন্তর্ভুক্ত হলো ভারত। আর একে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তিগত অগ্রগতির ক্ষেত্রে একটি বড় অর্জন হিসেবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্বব্যাপী হাইপারসনিক অস্ত্র তৈরির জন্য কিছু দেশের প্রচেষ্টা চলছে। এর মধ্যে ভারতও রয়েছে। চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে দূর-পাল্লার ক্ষেপণাস্ত্র তৈরিতে কাজ করছে।

এক বিবৃতিতে ভারত সরকার জানিয়েছে, এই মিসাইলের পরীক্ষা পরিচালনা করে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ক্ষেপণাস্ত্রটি সশস্ত্র বাহিনীর জন্য ১,৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রটি ভারতীয় সশস্ত্র বাহিনীর সেনা, বায়ুসেনা বা নৌবাহিনীর যে কেউ ব্যবহার করতে পারবে।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই পরীক্ষাকে ‘ঐতিহাসিক অর্জন’ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেছেন, নতুন ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের মধ্যে দিয়েই ভারত নতুন মাইলফলক ছুঁয়েছে। এটি ভারতকে এমন এক বিশেষ গোষ্ঠীতে স্থান দিয়েছে যারা এ ধরনের গুরুত্বপূর্ণ ও উন্নত প্রযুক্তি ধারণ করে।

/এস/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান