আসামের করিমগঞ্জের নাম পাল্টে হচ্ছে ‘শ্রীভূমি’

রক্তিম দাশ, কলকাতা
২০ নভেম্বর ২০২৪, ০১:৫৯আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ০১:৫৯

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সিলেট গিয়ে তার প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে নাম দিয়েছিলেন শ্রীভূমি। এবার সেই নামকেই ফিরিয়ে আনা হলো। দেশভাগের পর সিলেটের তিনটি অঞ্চল করিমগঞ্জ, হাইলাকান্দি ও কাছাড় ভারতের আসাম রাজ্যে যুক্ত হয়েছিল। এবার সেই করিমগঞ্জ জেলার নাম বদল করতে চলেছে আসামের বিজেপি সরকার।

বাংলাভাষী এলাকা হিসাবে পরিচিত বরাক উপত্যকার তিনটি জেলার অন্যতম করিমগঞ্জ। এবার এই জেলার নাম পাল্টে দিলো বিজেপি সরকার। মঙ্গলবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানান, এই জেলার নাম পাল্টে দেওয়া হয়েছে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে করিমগঞ্জ জেলার নাম বদল করা হচ্ছে। আর এই কথা সাংবাদিক-বৈঠক করে জানিয়ে দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

মঙ্গলবার আসামের মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর তার পরই এক্স হ্যান্ডলে সেটা পোস্ট করেছেন আসামের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা ঘোষণা করেছেন যে, রবীন্দ্রনাথ ঠাকুরকে সম্মান জানাতে রাজ্যের করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করা হচ্ছে। হিমন্ত বিশ্বশর্মা এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘১০০ ‌বছরেরও বেশি আগে, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আসামের আধুনিক করিমগঞ্জ জেলাকে ‘শ্রীভূমি’—মা লক্ষ্মীর ভূমি হিসাবে বর্ণনা করেছিলেন। আজ আসাম মন্ত্রিসভা আমাদের জনগণের এই দীর্ঘদিনের দাবি পূরণ করেছে।’‌

/এমএস/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম