ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুকযুদ্ধে ৪ পুলিশসহ নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক
২৯ মার্চ ২০২৫, ১৫:১৩আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১৫:১৩

ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার বনাঞ্চলে বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য ও দুই সন্দেহভাজন বিদ্রোহী নিহত হয়েছে। শনিবার (২৯ মার্চ) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সেনাবাহিনীর ‘রাইজিং স্টার কর্পস’ জানায়, জম্মুর দক্ষিণাঞ্চলের বনাঞ্চলে ‘নিরবচ্ছিন্ন অভিযান’ চালিয়ে ‘দুই সন্ত্রাসীকে নির্মূল’ করা হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ‘আমরা তিনজন পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছি এবং আরও এক পুলিশ সদস্য ও দুই বিদ্রোহীর মরদেহ বনাঞ্চলে পড়ে থাকতে দেখেছি।’

ওই কর্মকর্তা আরও জানান, ওই এলাকা থেকে দুটি গ্রেনেড, একটি বুলেটপ্রুফ জ্যাকেট, খালি কার্তুজ ও কিছু অ্যাসল্ট রাইফেলের ম্যাগাজিনসহ বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।  

ঘটনার পর বিদ্রোহীদের সঙ্গে বন্দুকযুদ্ধের স্থানের কাছে টহল দিচ্ছে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা।

কাশ্মীর অঞ্চলে সর্বশেষ সহিংসতা শুরু হয় বৃহস্পতিবার, যখন জম্মুর দক্ষিণ অঞ্চলের কাঠুয়া শহরের নিকটবর্তী বনাঞ্চলে এক পুলিশ টহল দলকে লক্ষ্য করে হামলা চালানো হয়। পুলিশপ্রধান নলিন প্রভাত জানান, নিরাপত্তা বাহিনী চার দিন আগে যে বিদ্রোহীদের ঘিরে রেখেছিল, তারা পালিয়ে গিয়েছিল এবং পরবর্তীতে এই হামলা চালিয়েছে।

প্রভাত দাবি করেন, হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছিল, তবে তিনি এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

মুসলিম-অধ্যুষিত কাশ্মীর অঞ্চলটি গত ৭০ বছরেরও বেশি সময় ধরে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে আছে। উভয় দেশই পুরো কাশ্মীরের ওপর দাবি করে আসছে।

ভারত নিয়মিতভাবে পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে যে, তারা কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা পেরিয়ে যোদ্ধাদের পাঠায়, যারা ভারতীয় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায়।

তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করে এবং জানায় যে, তারা কেবল কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের লড়াইকে সমর্থন করে।

বিদ্রোহী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে কাশ্মীরের স্বাধীনতা বা পাকিস্তানের সঙ্গে একীভূত হওয়ার দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে