বিমানে সহযাত্রীর থাপ্পড়ের পর নিখোঁজ যাত্রী মিলেছে রেলস্টেশনে

আন্তর্জাতিক ডেস্ক
০৩ আগস্ট ২০২৫, ১২:৩৬আপডেট : ০৩ আগস্ট ২০২৫, ১২:৩৬

অবশেষে খোঁজ পাওয়া গেছে বিমানে সহযাত্রীর থাপ্পড় খাওয়া সেই ব্যক্তির।আসামের বরপেটা রেলস্টেশনে পাওয়া গেছে তাকে। কলকাতায় যেখানে প্লেনটি অবতরণ করেছিল, সেখান থেকে প্রায় ৮০০ কিলোমিটার দূরে এবং শিলচর, যেখানে তার যাওয়ার কথা ছিল,সেখান থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে। শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় তার বাড়ি ফেরার কথা ছিল বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

জানা গেছে, ৩২ বছর বয়সী হুসেইন আহমেদ মজুমদার আসামের কাছাড় জেলার বাসিন্দা। শিলচর এই জেলার সদর শহর। বৃহস্পতিবার তিনি  মুম্বাই থেকে কলকাতা যাওয়ার জন্য একটি ফ্লাইটে ওঠেন। পরদিন সেখান থেকে শিলচর যাওয়ার জন্য আরেকটি ফ্লাইট ধরার কথা ছিল তার।

মুম্বাই থেকে ইন্ডিগো বিমানের ফ্লাইট ৬ই-১৩৮ এ উঠে বসেছিলেন হুসেইন। কিন্তু হঠাৎ মাঝ–আকাশে আতঙ্কজনিত মানসিক বিপর্যয়ের (প্যানিক অ্যাটাকের)শিকার হন তিনি। হঠাৎ ভয় পাওয়া এবং শারীরিক প্রতিক্রিয়া থেকে প্যানিক অ্যাটাক বোঝা যায়।

ঘটনার সময় বিমানের দুই কেবিন ক্রু হুসেইনকে নামতে সাহায্য করছিলেন। তাকে যখন বিমানের মধ্যবর্তী করিডোর দিয়ে নিচে নিয়ে যাওয়া হচ্ছিল, তখনই তার এক সহযাত্রী হাফিজুল রহমান তাকে চড় মারেন।

অন্য একজন যাত্রী এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, কেবিন ক্রুরা ওই যাত্রীকে শান্ত থাকতে বলেন। অন্য একজন যাত্রী প্রতিবাদ করে আক্রমণকারী ব্যক্তিকে বলছেন, ‘আপনি কেন তাকে মারলেন।’

ফ্লাইটটি কলকাতায় পৌঁছানোর পর,রহমানকে আটক করা হয় এবং পুলিশে হাতে তুলে দেওয়া হয়। কিন্তু পরে তাকে ছেড়ে দেওয়া হয়। হুসেইনও বিমানবন্দর ত্যাগ করেন।

মুম্বাইয়ের একটি হোটেলে কাজ করেন হুসেইন। এর আগেও বহুবার এই রুটে ভ্রমণ করেছেন তিনি। তার পরিবার শুক্রবার তাকে নিতে শিলচর বিমানবন্দরে উপস্থিত হয়।এদিকে হুসেইন শিলচরে না পৌঁছানোয় পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। শুক্রবার সন্ধ্যায় তারা জানান, হুসেইন বাড়িতে আসেননি, ফোনও করেননি।

তার বাবা আবদুল মান্নান মজুমদার বলেন, ভাইরাল ভিডিওটি দেখার পর তারা হুসেইনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়। পরে তদন্তে জানা যায়, মজুমদার শুক্রবার শিলচরগামী ফ্লাইটে ওঠেননি এবং শনিবারও কলকাতা বিমানবন্দর থেকে কোনও ফ্লাইটে ওঠেননি। এরপর পুলিশ খবর পায় যে তিনি বরপেটা রেলস্টেশনে অবস্থান করছেন। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। একজন কর্মকর্তা জানান,তাকে অসুস্থ দেখাচ্ছিল। বর্তমানে তাকে বাড়িতে নেওয়া হয়েছে।

এদিকে ইন্ডিগো জানিয়েছে, হুসেইনকে থাপ্পড় মারা হাফিজুর রহমানকে তাদের যেকোনও বিমান পরিষেবা থেকে নিষিদ্ধ করেছে তারা।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী