উত্তর ভারতে ভারী বৃষ্টি, দিল্লিতে বন্যা ও যানজট, রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক
১৪ আগস্ট ২০২৫, ১৪:৪৫আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১৪:৪৫

ভারতের রাজধানী দিল্লিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ভারী বৃষ্টিতে ভিজেই ঘুম থেকে জেগেছে দিল্লিবাসী। এর জেরে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সারাদিনের জন্য রেড অ্যালার্ট জারি করেছে। এছাড়া উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে বর্ষা জোরদার হওয়ায় হিমাচল প্রদেশের কিন্নৌর জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।

ভারী বৃষ্টিপাতের ফলে দিল্লি-এনসিআরের বিভিন্ন স্থানে যেমন: গাজিয়াবাদ ও গুরগাঁওয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়। যার ফলে তীব্র যানজট হয়। আবহাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, দিল্লিতে ১৭ আগস্ট পর্যন্ত বৃষ্টিপাত চলতে পারে।

উত্তর প্রদেশের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার পশ্চিম-উত্তর প্রদেশের অধিকাংশ জায়গায় এবং পূর্বাঞ্চলের কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ১৫ আগস্ট থেকে বৃষ্টির তীব্রতা কমবে বলে ধারণা করা হচ্ছে।

ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও আরও বৃষ্টির পূর্বাভাসের কারণে লখনউ জেলা প্রশাসন বৃহস্পতিবার প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সব সরকারি ও বেসরকারি স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে।

লখনৌতে প্রবল বৃষ্টিতে শহরের অনেক এলাকা ডুবে গেছে। গোমতীনগরে মানুষকে হাঁটু-সমান পানিতে হাঁটতে দেখা গেছে। জলাবদ্ধতার কারণে অনেককে গাড়ি ঠেলতেও দেখা যায়।

হিমাচল প্রদেশের কিছু জেলায় হলুদ সতর্কতা সতর্কতা ১৯ আগস্ট পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।

উত্তরাখণ্ডেও কমলা সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের বিভিন্ন এলাকায় ১৪-১৭ আগস্টের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

গত সপ্তাহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত উত্তর কাশিতে টানা বৃষ্টি চলছে। শ্রীকান্ত পর্বতশ্রেণিতে হিমবাহ ভেঙে জল ও ধ্বংসাবশেষ ভগীরথী নদীতে নেমে আসায় একটি সেনা শিবির বিধ্বস্ত হয়েছে। এছাড়া হিমবাহ ভেঙে যাওয়ায় এর সংলগ্ন নদীর প্রবাহ বদলে যায়। ক্রমাগত ধ্বংসাবশেষ পড়ায় নদীর প্রবাহ আটকে গিয়ে হরশিলের কাছে এক হাজার ২০০ মিটার লম্বা কৃত্রিম হ্রদ তৈরি হয়েছে।

আগামী কয়েক ঘণ্টায় মুম্বাই, ঠাণে, রায়গড়, রত্নাগিরি, সিন্ধুদুর্গ, নান্দেড ও ধরাশিব জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

নিম্নচাপের প্রভাবে দক্ষিণ তেলেঙ্গানায় ভারী থেকে অতিভারী বৃষ্টি রেকর্ড হয়েছে। কেন্দ্রীয়, পশ্চিম ও উত্তর তেলেঙ্গানার বিভিন্ন জেলায় বিশেষ করে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

/এস/
সম্পর্কিত
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন শি জিনপিং
সর্বশেষ খবর
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
পাকিস্তান-চীন নতুন সীমান্ত চুক্তি নিয়ে অস্বস্তি কেন ভারতের
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদারের ঘোষণা বাণিজ্যমন্ত্রীর
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
অপ্রতিম হত্যার পেছনে দুটি কারণ জানালেন মা
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
বিশ্বের সবচেয়ে বৃষ্টিবহুল এলাকাতেও বাড়ছে খরার ঝুঁকি
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি