বাংলাদেশ থেকে পাচার হওয়া ৫ কোটি রুপির সোনা উদ্ধার

রক্তিম দাশ, কলকাতা 
০১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:৫৬আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৭

বাংলাদেশ-ভারত সীমান্তে বিএসএফের কড়া নজরদারির ফলে ৫ কোটি রুপির সোনার বিস্কুট উদ্ধার করলো বিএসএফ। শনিবার (৩০ আগস্ট) রাতে কোচবিহার জেলার দিনহাটা দুই ব্লকের  ঝিকরী সীমান্তের সাদিয়ালের কুঠি এলাকায় ভারত-বাংলাদেশ সীমান্তে পাচারকারীরা বাংলাদেশ থেকে এ দেশে সোনা পাচারের চেষ্টা করছিল।

সেই সময় সীমান্তে কর্তব্যরত বিএসএফ-এর ১৩৮ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা তা ধরে ফেলেন। মোট ২১টি টেনিস বল উদ্ধার করা হয়েছে। তার মধ্যে ৪৩টি সোনার বিস্কুট পাওয়া গেছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, টেনিস বলের মধ্যে সোনার বিস্কুট ঢুকিয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা করেছিল পাচারকারীরা। শেষ পর্যন্ত ভেস্তে যায় পাচার।

বিএসএফের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, উদ্ধার হওয়া সোনার ওজন ৫ কেজি ১৭ গ্রাম। ওই সোনার বাজার মূল্য প্রায় পাঁচ কোটি টাকা। এ বিষয়ে বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ার জনসংযোগ আধিকারিক বিবৃতি দিয়ে দিনহাটা সীমান্ত থেকে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি সীমান্তে চোরাচালান রোধে ও জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে নজরদারি আরও জোরদার করা হবে বলেও জানিয়েছে বিএসএফ।

বিএসএফের কোচবিহার সেক্টরের ডিআইজি জানিয়েছেন, সীমান্তে বিএসএফের তৎপরতায় বলের ভিতরে থাকা এই সোনার বিস্কুট উদ্ধার হয়।

/এস/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী