পশ্চিমবঙ্গে ট্রলারসহ ১৩ বাংলাদেশি গ্রেফতার

রক্তিম দাশ, কলকাতা
১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৬

ভারতের জলসীমায় অনুপ্রবেশ করায় ১৩ বাংলাদেশিকে গ্রেফতার করলো কোস্টগার্ড। একইসঙ্গে সেই বাংলাদেশিদের ট্রলার জব্দ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাতে এই বাংলাদেশিদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, তাদের ভারতীয় কোস্টগার্ডের জাহাজে তুলে আনা হয়। এই বাংলাদেশিদের জেরা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের সময় বাংলাদেশিরা দাবি করে, তারা পেশায় মৎস্যজীবী। গ্রেফতার হওয়া বাংলাদেশিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।

বাংলাদেশিদের সেই ট্রলারটি ভারতীয় অংশের সুন্দরবনের ফ্রেজারগঞ্জে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। জব্দ হওয়া ট্রলারটির নাম ‘মায়ের দোয়া’।

গ্রেফতার বাংলাদেশিদের মধ্যে অনেকের বাড়ি বাংলাদেশের বাগেরহাট জেলার পূর্বচন্ডীপুরে। এছাড়া কয়েকজনের বাড়ি ফিরোজপুর ও জিয়ানগরে। বৃহস্পতিবার তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এর আগে বাংলাদেশে সরকারে পালা বদলের সময় জলসীমা লঙ্ঘনের অভিযোগে ভারতীয় ট্রলার আটক করা হয়। তখন দীর্ঘদিন ধরে ভারতীয় মৎস্যজীবীদের আটকে রাখা হয়।

/এস/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের