মারা গেছেন বলিউডের কিংবদন্তি কমেডিয়ান আসরানি

রক্তিম দাশ, কলকাতা
২১ অক্টোবর ২০২৫, ১০:৪২আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ১০:৪২

ভারতের কিংবদন্তি কমেডিয়ান গোবর্ধন আসরানি মারা গেছেন। সোমবার (২০ অক্টোবর) বিকেল ৪টার দিকে তিনি দেহত্যাগ করেন। বলিউডের অন্যতম জনপ্রিয় সিনেমা শোলে'তে জেইলর চরিত্রে অভিনয় করেছিলেন আসরানি।

অভিনেতার মৃত্যুর খবর দিয়েছেন তার ভাতিজা অশোক আসরানি। মৃত্যুকালে আসরানির বয়স হয়েছিল ৮৪ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। মহারাষ্ট্র অঙ্গরাজ্যের মুম্বাই শহরের জুহু এলাকার আরোগ্য নিধি হাসপাতালে বেশ কয়েকদিন ধরেই ভর্তি ছিলেন আসরানি। তার ফুসফুসে পানি জমে গিয়েছিল। কয়েকদিন চলে যমে মানুষে টানাটানি। অবশেষে দীপাবলির আলোর মাঝে হারিয়ে গেলেন হিন্দি সিনেমার কিংবদন্তি কমেডিয়ান।

হিন্দি সিনেমায় আসরানির ছিল প্রায় পাঁচ দশকের রাজত্ব। থিয়েটার থেকে বড় পর্দায় আসেন তিনি। রাজস্থানের জয়পুরে জন্ম তার। মুম্বইতে পা রাখেন একেবারেই অভিনয়ের নেশায়। পার্শ্ব চরিত্রে থেকেও টক্কর দিতেন সেই সময়ের দাপুটে অভিনেতাদের সঙ্গে।

অভিনয়ের পাশাপাশি বেশ কিছু চিত্রনাট্যও লেখা ও পরিচালনাও করেছেন আসরানি। ১৯৭৭ সালে মুক্তিপ্রাপ্ত 'চলে মুরারি হিরো বননে' সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। ওই চলচ্চিত্রের চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্ব নিজেই সামলেছিলেন। ১৯৭৯ সালে মুক্তিপ্রাপ্ত 'সালাম মেমসাব' ছবিটিও নিজে পরিচালনা করেছিলেন।

তার অন্যতম উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে চুপকে চুপকে, মেরে আপনে, বাওয়ারচির মতো সিনেমা, যেখানে চুটিয়ে অভিনয় করেছেন। হালফিলের ভুল ভুলাইয়া ছবিতেও দেখা গিয়েছিল তাকে। তার কমিক টাইমিংকে বাজিমাত করতে পারতেন না কেউই। আর 'শোলে'র দাপুটে জেইলারের কথা হয়তো সিনেপ্রেমীরা কোনওদিনও ভুলবেন না।

/এসকে/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি