ভিসিকে’র সমর্থন পেলেন বিজয়, সরকার গঠনে অনিশ্চয়তা কি কাটবে

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৬, ১৭:২০ আপডেট : ০৯ মে ২০২৬, ১৭:২০

তামিলনাড়ুর রাজনীতিতে ঘনীভূত হওয়া অনিশ্চয়তার মেঘ অবশেষে কাটতে শুরু করেছে। সংখ্যাগরিষ্ঠতার লড়াইয়ে জয়ী হয়ে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার নিশ্চিত করেছেন সুপারস্টার থালাপতি বিজয়। এর মাধ্যমে দক্ষিণী এই রাজ্যে প্রথমবারের মতো জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এনডিটিভির সূত্র অনুযায়ী, বিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজগাম (টিভিকে)-কে নিঃশর্ত সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যদিও দলটির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিজয়ের জোটে আগে থেকেই ১১৬ জন বিধায়কের সমর্থন ছিল (যার মধ্যে ৫ জন কংগ্রেস ও ৪ জন বামপন্থী দলের)। ভিসিকে-র ২ জন বিধায়ক যুক্ত হওয়ায় এই সংখ্যা এখন ১১৮-তে পৌঁছেছে, যা তামিলনাড়ু বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজনীয় নূন্যতম আসন।

এর আগে রাজভবনে একাধিকবার গেলেও রাজ্যপাল আর ভি আরলেকর পর্যাপ্ত সমর্থনের চিঠি ছাড়া বিজয়কে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। 

মাত্র দুই বছর আগে রাজনৈতিক দল গঠন করে বিজয় তামিলনাড়ুর দীর্ঘ ৬২ বছরের ডিএমকে ও এআইএডিএমকে-র আধিপত্য চুরমার করে দিয়েছেন। এবারের নির্বাচনে ১০৮টি আসন পেয়ে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হয়েছে টিভিকে। বিজয় নিজে দুটি আসনে জয়ী হওয়ায় বর্তমানে তার দলের বিধায়ক সংখ্যা ১০৭।

নির্বাচনী ফলাফলে ডিএমকে ৫৯ এবং এআইএডিএমকে ৪৭টি আসনে নেমে এসেছে। এছাড়া কংগ্রেস ৫টি, পিএমকে ৪টি এবং বাম দলগুলো (সিপিআই ও সিপিএম), ভিসিকে ও আইইউএমএল ২টি করে আসন পেয়েছে। বিজেপি, ডিএমডিকে ও এএমএমকে পেয়েছে ১টি করে আসন। এই অভাবনীয় সাফল্যের পর এখন কেবল বিজয়ের শপথ নেওয়ার অপেক্ষা।

/এএস/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বশেষ খবর
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
মধ্যরাতে বিক্ষোভে উত্তাল চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
দুই স্থানে ককটেল-পেট্রোল বোমা, দেখা হবে আশপাশের সিসিটিভি ফুটেজ
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম আসছে
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
মিরপুরে মেট্রোরেলের পিলারে আঁকা হবে জুলাই গ্রাফিতি
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি