টানা দ্বিতীয়বার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৬, ১৩:০৭ আপডেট : ১২ মে ২০২৬, ১৩:০৯

বিজেপি নেতা হিমন্ত বিশ্ব শর্মা টানা দ্বিতীয়বারের মতো আসামের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মঙ্গলবার (১২ মে) এক জমকালো অনুষ্ঠানে তিনি এই পদের দায়িত্ব গ্রহণ করেন। তার এই শপথ গ্রহণের মাধ্যমে আসামে টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় এলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্য হিমন্ত বিশ্ব শর্মাকে পদ ও গোপনীয়তার শপথ বাক্য পাঠ করান হিমন্তের পাশাপাশি এদিন আরও চারজন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা হলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা রামেশ্বর তেলি ও অজন্তা নেওগ, এজিপি সভাপতি অতুল বোরা এবং বিপিএফ বিধায়ক চরণ বোড়ো।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির শীর্ষস্থানীয় নেতারা।

২০২১ সালে সর্বানন্দ সোনোয়ালের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন হিমন্ত। এবার টানা দ্বিতীয়বার দায়িত্ব নিয়ে আসামে তিনিই প্রথম নন-কংগ্রেস নেতা, যিনি টানা দুই মেয়াদে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন। ২০১৬ সালে প্রথমবার জোট সরকার গঠনের পর এই নিয়ে টানা তৃতীয়বার আসামে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হলো।

সদ্য সমাপ্ত আসাম বিধানসভা নির্বাচনে ১২৬টি আসনের মধ্যে ১০২টি আসনে জিতে বিশাল জয় পায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। এর মধ্যে বিজেপি একাই পেয়েছে ৮২টি আসন, যা আসামের ইতিহাসে দলটির পক্ষ থেকে প্রথমবার এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সীমা অতিক্রম করার নজির। জোটের শরিক দল এজিপি এবং বিপিএফ ১০টি করে আসনে জয়লাভ করেছে।

/এএস/
সম্পর্কিত
ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৭৩
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
কানাডার আলবার্টা প্রদেশে নির্বাচনে মার্কিন ডানপন্থিদের শোচনীয় পরাজয়
সর্বশেষ খবর
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
চুয়েটের সংকট সমাধানে ইউজিসির কমিটিতে নেই চুয়েটরই কেউ
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
‘স্বেচ্ছাসেবক দলের কয়েকজনকে নিয়ে নিউজ করায়’ সাংবাদিকের ওপর হামলা 
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত