মমতার বার্তাবাহক হওয়ার দাবি উড়িয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জুন ২০২৬, ১৯:৪০আপডেট : ০৬ জুন ২০২৬, ১৯:৪১

তৃণমূল কংগ্রেসের প্রধান ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দেওয়ার দাবি সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

সম্প্রতি একটি বাংলা দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, লোকসভায় যাওয়ার সম্ভাব্য পথ হিসেবে বহরমপুর আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার কথা ভাবছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ লক্ষ্যে তৃণমূল কংগ্রেস নাকি সৌরভ গাঙ্গুলির সহায়তা চেয়েছিল, যাতে তিনি বহরমপুরের সংসদ সদস্য ইউসুফ পাঠানকে পদত্যাগে রাজি করান।

প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের নির্বাচনে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে বহরমপুর আসন জিতেছিলেন সাবেক ক্রিকেটার ইউসুফ পাঠান। তৃণমূলের ধারণা ছিল, মুসলিম ভোটার সংখ্যাগরিষ্ঠ হওয়ায় আসনটি মমতার জন্য তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। এতে আরও দাবি করা হয়, মমতার বার্তা ইউসুফ পাঠানের কাছে পৌঁছে দিতে সৌরভ গাঙ্গুলির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তবে ইউসুফ পাঠান ওই প্রস্তাবে সাড়া দেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

শনিবার এ বিষয়ে বিস্তারিত বিবৃতি দিয়ে সৌরভ গাঙ্গুলি অভিযোগগুলো প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, প্রতিবেদনে তার সম্পর্কে যে দাবি করা হয়েছে তা ‘সত্যের প্রতি চরম অবহেলার’ পরিচয় বহন করে। সৌরভ জানান, তিনি কখনও রাজনৈতিক বিষয়ে জড়িত ছিলেন না। একই সঙ্গে তথ্য যাচাই ছাড়া এ ধরনের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ না করার জন্য সংবাদমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান।

সৌরভের ভাষায়, মমতা বন্দ্যোপাধ্যায় কখনও তাকে ইউসুফ পাঠানের কাছে কোনও বার্তা পৌঁছে দেওয়ার অনুরোধ করেননি। তিনি আরও বলেন, আমি কখনও ইউসুফ পাঠানের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করিনি। ফলে প্রতিবেদনে উল্লেখিতভাবে তার প্রতিক্রিয়া জানানোর প্রশ্নই আসে না।

/এএস/
সম্পর্কিত
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার