মমতার সঙ্গেই থাকব, শুভেন্দুদাও প্রিয়: দেবের মন্তব্যে নতুন জল্পনা

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুন ২০২৬, ১১:৫৯আপডেট : ১০ জুন ২০২৬, ১২:০৩

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের এমপিদের একটি বড় অংশের দল ছাড়ার প্রক্রিয়া এবং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠকে ঘাটালের তারকা এমপি দেবের উপস্থিতি ঘিরে রাজ্য রাজনীতিতে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। মঙ্গলবার কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে যোগ দেন তিনবারের তৃণমূল এমপি ও সুপারস্টার দেব।

বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেব বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার ভালোবাসা আজীবন থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বেঁচে আছেন, আমি তার সঙ্গেই থাকবো। আমি কখনও বলতে পারবো না যে তিনি আমার কথা শোনেননি; বরং আমি যখন যা দাবি করেছি তিনি তা পূরণ করেছেন। তবে দল না ছাড়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না।

একই সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রশংসা করে দেব বলেন, শুভেন্দুদা আমার খুব প্রিয়। তিনি যখন তৃণমূলে ছিলেন, আমরা একই হেলিকপ্টারে উত্তরবঙ্গ ঘুরেছি। দিদি যেমন লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দুদার গল্পটাও ঠিক একই রকম। রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, তবে কেউ এই সত্য অস্বীকার করতে পারবে না যে শুভেন্দু অধিকারী এই রাজ্যের গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী, এটি আমাদের সবাইকে মেনে নিতে হবে।

ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে দেব বলেন, ভবিষ্যতে আমার রাজনৈতিক জীবনে কী ঘটবে সে সম্পর্কে আমি এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলতে পারছি না। গতকালের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কিনা জানতে চাইলে দেব জানান, না, গতকালের ঘটনার পর কথা হয়নি। গত রাতে আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম।

এর আগের দিন সোমবার দিল্লিতে দলছুট হতে যাওয়া তৃণমূল এমপিদের দুটি কৌশলগত বৈঠকে দেব উপস্থিত ছিলেন বলে জানা যায়। এর মধ্যে একটি বৈঠক ছিল কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দর যাদবের বাসভবনে এবং অন্যটি ছিল বিদ্রোহী তৃণমূল এমপি শতাব্দী রায়ের বাড়িতে।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

/এএস/
সম্পর্কিত
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
সর্বশেষ খবর
মা হলেন লেডি গাগা
মা হলেন লেডি গাগা
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ারের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
মহড়ার জবাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, যুক্তরাষ্ট্র বলছে ‘তাৎক্ষণিক হুমকি নয়’
সর্বাধিক পঠিত
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের