সব বয়সেই যোগচর্চা ছড়িয়ে দেওয়ার আহ্বান মোদির

আন্তর্জাতিক ডেস্ক 
২১ জুন ২০২৬, ১৫:০৫ আপডেট : ২১ জুন ২০২৬, ১৫:০৫

কর্ম, পুষ্টি ও পর্যাপ্ত ঘুমের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ জীবনযাপনই মানুষের সব দুঃখ-কষ্ট দূর করার চাবিকাঠি; শ্রীমদ্ভগবদ্গীতার বাণী উদ্ধৃত করে এই বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, যোগব্যায়ামই মানুষকে সেই ভারসাম্যের পথ দেখাতে পারে।

নরেন্দ্র মোদি বলেন, এই ভারসাম্যই যোগব্যায়ামের মূল ভিত্তি, ঠিক যেমন এটি আমাদের জীবনেরও ভিত্তি। তিনি আরও বলেন, আধুনিক জীবনযাত্রায় বেশিরভাগ মানুষ এই ভারসাম্য বজায় রাখতে গিয়ে হিমশিম খাচ্ছেন। যোগব্যায়াম আমাদের সুষমভাবে জীবনযাপনের শিল্প শেখায় এবং কী করা উচিত আর কী করা উচিত নয় তা বাতলে দেয়। যখন আমরা আমাদের শরীরকে সঠিক উপায়ে পরিচালনা করতে শিখি, তখন স্বাস্থ্য আমাদের অভ্যাসে পরিণত হয়।

প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, যোগব্যায়াম কেবল শারীরিক স্বাস্থ্যের ওপরই আলোকপাত করে না, বরং মানসিক স্বাস্থ্যের মাধ্যমে শারীরিক সুস্থতা অর্জনের পথ খুঁজে পেতে সাহায্য করে। সেজন্য যোগব্যায়াম শুধু আমাদের ব্যক্তিগত জীবনযাত্রার জন্যই প্রয়োজনীয় নয়, এই পৃথিবীর আরও ভালো ভবিষ্যতের জন্য এটি অপরিহার্য।

যোগব্যায়ামকে কেবল একটি নির্দিষ্ট দিন বা কোনও অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজের, পরিবারের এবং ভবিষ্যৎ প্রজন্মের জীবনের অংশ করে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানান মোদি।

এদিকে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মধ্যপ্রদেশে আয়োজিত অনুষ্ঠানে যোগব্যায়ামে অংশ নেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। জবলপুরে রাজ্য পর্যায়ের ওই আয়োজনে তার সঙ্গে ছিলেন রাজ্যপাল মঙ্গুভাই প্যাটেল ও মুখ্যমন্ত্রী মোহন যাদব।

সূত্র: দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
৯ গোলে হেরে যা বললেন বাংলাদেশ কোচ
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির