ভারতে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’, যা বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক 
২৮ জুন ২০২৬, ১৫:৪১ আপডেট : ২৮ জুন ২০২৬, ১৫:৪১

ভারতের হায়দরাবাদে নিজের নামে একটি সড়কের নামকরণের পর দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই সম্মাননাকে ‘ইতিহাসে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্টের এই উপায়ে সম্মানিত হওয়া’ বলে বর্ণনা করেছেন।

উদ্বোধনী অনুষ্ঠানের একটি ছবি শেয়ার করে ট্রাম্প লিখেছেন, ভারতের হায়দরাবাদে নতুন ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ-ইতিহাসে প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট এই উপায়ে সম্মানিত হলেন। ধন্যবাদ! প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প।

হায়দরাবাদে অবস্থিত মার্কিন কনস্যুলেটের সংলগ্ন একটি সড়ককে তেলেঙ্গানা সরকার ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ হিসেবে নামকরণ করার কয়েকদিন পর মার্কিন প্রেসিডেন্টের এই স্বীকৃতি এলো। শহরের বৈশ্বিক ভাবমূর্তি শক্তিশালী করতে এবং ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কে হায়দরাবাদের ভূমিকাকে তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অ্যাভিনিউটি হায়দরাবাদের নানাক্রামগুড়ার ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্টে অবস্থিত, যেখানে মার্কিন কূটনৈতিক মিশন এবং বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় রয়েছে। কর্মকর্তারা এই নামকরণকে হায়দরাবাদ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্কের একটি প্রতীকী স্বীকৃতি হিসেবে বর্ণনা করেছেন।

আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে চলতি সপ্তাহের শুরুতে ভারতের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এবং তেলেঙ্গানা সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের উপস্থিতিতে আনুষ্ঠানিক ফলকটি উন্মোচন করা হয়।

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
অস্ত্র সমর্পণে ইরানি গোষ্ঠীগুলোকে নতুন সময় দিলো ইরাক
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
যুক্তরাষ্ট্র হামলা করলে আরও কঠোর জবাবে প্রস্তুত ইরান, অনিশ্চিত কূটনীতি
সর্বশেষ খবর
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
সার্বিয়াকে হারিয়ে স্বস্তির জয় জার্মানির
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
রোনালদোকে ছাড়াই ডেনমার্ককে ৪-২ গোলে হারালো পর্তুগাল
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির